শিরোনাম:
মতলব উত্তরে মাদ্রাসা থেকে বাড়ি গিয়ে নিখোঁজ ৩ ছাত্র, উদ্বিগ্ন পরিবার মতলবের উপাদী উত্তরে চেয়ারম্যান পদপ্রার্থী হিরনের উঠান বৈঠক মতলব উত্তরে পূর্ব বিরোধের জেরে হামলার অভিযোগ, নাকের হাড় ভাঙল যুবকের মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সের ফিশারির মাছ ভোর রাতে ধরে নিলেন স্বাস্থ্য কর্মকর্তা! শিশু ধর্ষণের অভিযোগ মতলব উত্তরে বসতঘরে হামলা-লুটপাটের পাল্টা অভিযোগ ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে গৃহবধূর মৃত্যু মতলবে ৫ ঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু চাঁদপুরে আগুনে বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই, দুটি গাভিন গরুর মৃত্যু মতলবে ১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬ ইব্রাহিমপুর শাহী জামে মসজিদের নির্মাণকাজে বাদশা মিয়া চকিদারের আর্থিক অনুদান

মতলব উত্তরে মাদ্রাসা থেকে বাড়ি গিয়ে নিখোঁজ ৩ ছাত্র, উদ্বিগ্ন পরিবার

reporter / ১৭ ভিউ
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দেওয়ান আব্দুল করিম হাফিজিয়া মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজ নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মাদ্রাসা থেকে বের হওয়ার পর তারা আর মাদ্রাসায় ফিরে আসেনি। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন নিখোঁজ ছাত্রদের অভিভাবক ও মাদ্রাসা কর্তৃপক্ষ।
নিখোঁজ ছাত্ররা হলো, সিফাত (১০), পিতা রেহান উদ্দিন, গ্রাম বড়হলদিয়া, সাব্বির (১৫), পিতা মোতালেব বেপারী, গ্রাম-উদ্ধমদী ও সাকিন (১১), পিতা কাউছার প্রধান, গ্রাম- উত্তর সরদারকান্দি।
মাদ্রাসা সূত্রে জানা যায়, আবাসিক এ মাদ্রাসার শিক্ষার্থীরা সাধারণত রাত মাদ্রাসাতেই কাটায়। প্রতি শুক্রবার সকালে তারা নিজ নিজ বাড়িতে গিয়ে বাবা-মায়ের সঙ্গে দেখা করে পুনরায় মাদ্রাসায় ফিরে আসে। নিয়ম অনুযায়ী শুক্রবার সকালে ওই তিন শিক্ষার্থীও বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তবে বাড়ি থেকে বের হওয়ার পর নির্ধারিত সময়ে মাদ্রাসায় না ফেরায় তাদের খোঁজখবর শুরু করেন অভিভাবক ও মাদ্রাসা কর্তৃপক্ষ।
এদিকে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাদের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ তিন শিক্ষার্থীর সন্ধান পেলে নিকটস্থ মাদ্রাসা কর্তৃপক্ষ, অভিভাবক অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।


এই বিভাগের আরও খবর