শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারের পাশে দাড়ালেন আমেরিকা প্রবাসী

reporter / ৪৩০ ভিউ
আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধি
সংবাদ প্রকাশিত হওয়ার পর এক অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন মতলবের কৃতি সন্তান বর্তমানে আমেরিকার নিউইয়র্ক প্রবাসী মোঃ বিল্লাল হোসেন।
গত ২ এপ্রিল নাগদা গ্রামে ওই অসহায় পরিবারের কাছে ইফতার ও খাদ্যসামগ্রী পৌছে দেয়া হয় ।
গত ৯ মার্চ মতলবের নাগদা গ্রামে অটোবাইক চুরির শোক সইতে না পেরে  দুটি কন্যা সন্তান ও স্ত্রীকে রেখে আবুল বাসার (২৭) নামে এক চালক চলে যান না ফেরার দেশে ।
 এ সংবাদটি গুরুত্বসহকারে চাঁদপুরের জনপ্রিয় পত্রিকা  দৈনিক প্রিয় চাঁদপুর সহ বিভিন্ন পত্রিকায় এবং অনলাইন পোর্টালে প্রকাশিত হওয়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী বিল্লাল হোসেন ভাইয়ের নজরে আসলে তিনি ওই অসহায় পরিবারের জন্য পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ প্রদান করেন মতলবের কয়েকজন সাংবাদিকদের মাধ্যমে ।
এ সময় উপস্থিত ছিলেন ইত্তেফাক প্রতিনিধি আকতার হোসেন, আমাদের সময় ও ইলশেপাড় প্রতিনিধি  মাহফুজ মল্লিক, দৈনিক চাঁদপুর খবর প্রতিনিধি সমির ভট্টাচার্য্য বলু ও বাংলাদেশ আলো প্রতিনিধি আশরাফুল জাহান শাওলিন, দৈনিক প্রিয় চাঁদপুর প্রতিনিধি মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
এ সময় ওই অসহায় নারী আমেরিকা প্রবাসী বিল্লাল হোসেন ও সাংবাদিকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ।


এই বিভাগের আরও খবর