শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ইফতার বিতরন

reporter / ৪০৫ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুর ফরিদগঞ্জের ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়ায় ‘আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন’ দুই দিন ব্যাপি ইফতার সামগ্রী বিতরণের প্রথম পর্বে অর্ধশতাধিক পরিবারের মাঝে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করেছে।
গত ৫ এপ্রিল (মঙ্গলবার) সকালে দুই দিনব্যাপি ইফতার বিতরণের ১ম দিনে অর্ধশতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছে সংগঠনের সেচ্ছাসেবীরা।
২ দিন ব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির প্রথম দিনে ইফতার সামগ্রী বিতরণের প্রথম পর্বে অর্থায়ন প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সাবেক যুগ্ন-সচিব জনাব বদিউল আলম।
সাবেক যুগ্ম-সচিব সকালে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তিনি তার মৃত পিতা ও অসুস্থ মা এবং পরিবারের জন্য সকলের কাছে দোয়া চেয়ে সমাজের এমন মানবিক কাজে সবাইকে এগিয়ে আশার আহ্বান জানান।
ইফতার সামগ্রী পেয়ে গরীব-দুঃখী এবং নিম্ম-আয়ের মানুষেরা বলেন,বর্তমানে নিত্যপন্যের যে দাম এতে আমরা অনেক কষ্টে দিনপার করছি।একটু ভালো কিছু কিনে ইফতার করা আমাদের পক্ষে সম্ভব না।তাই আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন বর্তমান পরিস্থিতিতে আমাদের পাশে দাঁড়িয়েছে এতে আমরা অনেক খুশি।তারা আরো বলেন,এই সংগঠনটি সর্বসময় আমাদের রমজান আসলেই ইফতার,শীত আসলে কম্বল,খাদ্য সহ বিভিন্ন সময় বিভিন্ন কিছু দিয়ে আমাদের সহযোগিতা করে যাচ্ছে।
সাংগঠনিক সূত্রে জানা যায়,আগামী ১০ রমজান সংগঠনটির পক্ষ থেকে দ্বিতীয় ধাপে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। দ্বিতীয় পর্বের ইফতার সামগ্রী বিতরণ সফল ভাবে সম্পন্ন করতে সমাজের বৃত্তিবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।


এই বিভাগের আরও খবর