শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন দিপু চৌধুরী মানুষের কল্যাণে সবসময় কাজ করতে চাই ———সাজেদুল হোসেন চৌধুরী দিপু

reporter / ৫৫৩ ভিউ
আপডেট : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার সর্বস্তরের নেতাকর্মী ও জনসাধারণের ভালোবাসায় সিক্ত হলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকারী কমিটির অন্যতম সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে মায়া বীর বিক্রম সেতুর টোল প্লাজায় গাড়ির বহর আসতেই স্লোগানে স্লোগানে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় দিপু চৌধুরীকে। এসময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে রাজপথ। জনতার উদ্দেশ্যে হাত নেড়ে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
ফুলেল শুভেচ্ছা প্রদান শেষে সংক্ষিপ্ত সভায় সাজেদুল হোসেন চৌধুরী দিপু বলেন, আমি আপনাদের ভালোবাসায় সিক্ত। আমাকে যে এতো ভালোবাসেন তা আগে জানতামনা। আপনারা আমার শক্তি। আগামী দিনগুলোতে আপনাদের সহযোগীতা নিয়ে এগিয়ে যেতে চাই।
তিনি আরো বলেন, মানুষের কল্যাণে সবসময় কাজ করতে চাই। বিগত দিনে যেভাবে আপনারা আমাকে সহযোগীতা করেছেন, আগামীতেও আমি আপনাদের ভালোবাসায় বাঁচতে চাই। সুখে-দুঃখে আপনাদের পাশে থাকতে চাই। তিনি সকলের কাছে দোয়া, ভালবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
সেখান থেকে মোটরসাইকেল বহর নিয়ে ঢাকা প্রদক্ষীণের সময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতা তাকে হাত নেড়ে অভিবাদন জানান।
এ সময় ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, কলাকান্দা ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার সুভা, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লা, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, মতলব উত্তর ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, মতলব দক্ষিণ ছাত্রলীগের আহ্বায়ক আল আমিন ফরাজী, মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রহমত উল্ল্যাহ সরকার লিখন, সাদুল্ল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউসুফ, শ্রমিকলীগ নেতা খোরশেদ চৌধুরী, উপজেলা যুবলীগের সদস্য বাবু মিয়া, পৌর শ্রমিকলীগ নেতা শামীম আহমেদ, মতলব দক্ষিণ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হোসাইন মোহাম্মদ কচি, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি কামরুল হাসান মামুন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর