শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুর পৌরসভার আয়োজনে ওয়াস্ট টু ফার্টিলাইজার এবং ওয়েল প্রোডাকশন স্টেক হোল্ডার ওয়ার্কশপ অনুষ্ঠিত

reporter / ২৮৮ ভিউ
আপডেট : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুর পৌরসভার আয়োজনে ‘ওয়াস্ট টু ফার্টিলাইজার এবং ওয়েল প্রোডাকশন স্টেক হোল্ডার ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের।দ্বিতীয় তলায় এলিট চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল। তিনি বলেন, চাঁদপুর পৌরসভাকে একটি পরিচ্ছন্ন এবং নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে আমরা বর্তমান পরিষদ বদ্ধপরিকর। কাজেই এখানে যা কিছুই করা হোক না কেন তাতে পৌরসভা এবং নগরবাসীর স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হবে।
ওয়াস্ট পাওয়ার প্রাইভেট লিমিটেডের প্রতিনিধিরা জানান, আমরা পৃথিবীর ৬টি দেশের ৬টি শহর নিয়ে কাজ করছি। এরমধ্যে চাঁদপুর একটি। চাঁদপুর বাংলাদেশের মধ্যে প্রথম শ্রেণীর একটি পৌরসভা। এজন্যে আমাদের আশা অনেক বেশি। এখানে কাজ করার মতো পরিবেশ আছে। তবে আমরা পৌরসভার স্বার্থ যেন রক্ষা হয়, সে লক্ষ্যেই কাজ করবো। এক্ষেত্রে আপনাদের সহযোগীতা লাগবে। আশা করছি সকলের সহযোগিতা থাকলে চমৎকার একটি প্রজেক্ট আমরা করতে পারবো।
ওয়াস্ট পাওয়ার প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান
নাইমুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, প্রফেসর মাহাবুব আলম, পরিচালক মো. নাজমুল আলম, অসিম কুমার, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভুইয়া, প্রধান প্রকৌশলী এএইচএম শামসুদ্দোহা প্রমুখ।


এই বিভাগের আরও খবর