শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

হানারচর ইউপি মেম্বারের পিতাকে রাজাকার বলায় আওয়ামী লীগ নেতা হাবু ছৈয়ালের বিচার চাইলেন

reporter / ৩৫৪ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

স্টাফ রিপোর্টার।। চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নে সাবেক মেম্বার মরহুম  হাফেজ আলীকে  রাজাকার বলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (হাবু ) ছৈয়ালের বিচার চাইলেন তার পুত্র ইউপি মেম্বার আবুল কালাম (কালু) । জানা যায় সম্প্রতি এক অনুষ্ঠানে হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (হাবু) ছৈয়াল চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও হানারচর ইউপি মেম্বার আবুল কালামের (কালু) বাবাকে রাজাকার বলেন।
এ বিষয়ে মেম্বার আবুল কালাম (কালু) বলেন, আমাদের হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (হাবু)  ছৈয়াল ও তার  ছেলের নামে জেলে  কার্ড ছিল কিন্তু  প্রশাসনের যাচাই-বাছাইয়ে হালনাগাদের সময়ে তাদের জেলে কার্ড বাতিল হয়ে যায়।  কিন্তু হাবু ছৈয়াল বলেন, আমরা নাকি অর্থাৎ তাদের কার্ড বাদ দিয়ে দিয়েছি। এতে ক্ষিপ্ত হয়ে হাবু ছৈয়াল আমার ও আমার বাবার নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে কুৎসা রটায়। শুধু তাই না, ৮ এপ্রিল মাননীয় শিক্ষামন্ত্রীর ডাঃ দিপু মনি এম পির বাসায় তাঁর সাথে সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সভার শুরুতে হাবু ছৈয়াল আমার মরহুম পিতাকে রাজাকার বলে।
অথচ আমার মরহুম পিতা বর্তমান সদর  উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ানের দাদার সাথে নির্বাচিত ইউপি সদস্য ও সমাজসেবক ছিলেন।  আমি হাবু ছৈয়ালের এমন বক্তব্যের জন্য  মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বিচার দাবি করছি ও এর তীব্র নিন্দা জানাই।
এদিকে এ বিষয়ে হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (হাবু)  ছৈয়াল বলেন,  আমি তো আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ও দলীয় নেতৃবৃন্দের সামনেই একথা বলেছি।


এই বিভাগের আরও খবর