শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলব উত্তরের মেঘনা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের সংবাদ প্রকাশের পর চাঁদপুর-মুন্সিগঞ্জ জেলার সীমানা নির্ধারণে সীমানা বয়া ও লাল নিশান

reporter / ২৬৫ ভিউ
আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ
দৈনিক প্রিয় চাঁদপুর সহ বিভিন্ন পত্রিকায় গত ১৩ এপ্রিল বুধবার ‘ মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন হচ্ছে ‘ সংবাদ প্রকাশের পরে চাঁদপুর ও মুন্সিগঞ্জ জেলার মেঘনা নদীর সীমানা নির্ধারণে চাঁদপুর ও মুন্সিগঞ্জের জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার চর চারআনি মৌজা ও মুন্সিগঞ্জ সদর উপজেলার চর আব্দুল্লাহ মৌজার সীমানা নির্ধারণ করার জন্য চাঁদপুর জেলা প্রশাসন ও মুন্সিগঞ্জ জেলা প্রশাসন উদ্যোগ গ্রহণ করে। মেঘনা নদীর মাঝখানে দুই জেলার উর্ধ্বতন কর্মকর্তারা পরিমাপ করে সীমানা নির্ধারণ সীমানা বয়া ও লাল নিশান দেন।
মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর উপজেলার চর আব্দুল্লাহ মৌজার  বালুমহলের সীমানা নির্ধারণ করা হয়।  মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী শরিফুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহ, মুন্সিগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনর (ভূমি)  কামরুল হাসান মারুফ, সার্ভেয়ার বাদশাহ মিয়া, মতলব উত্তর উপজেলার সার্ভেয়ার আবুবকর সিদ্দিক, মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফেরদাউস আলম সরকার’সহ গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে চর আব্দুল্লাহ বালুমহলের সীমানা নির্ধারণ করা হয়।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে এ ধরণের প্রচারণার কারণে চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশে এই সীমানা নির্ধারণ করার উদ্যোগ নেয়া হয়।
উল্লেখ্য, ১৪২৯ বাংলা সনে চর আবদুল্লাহ বালুমহল এটি মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর উপজেলার ইউনিয়নে অবস্থিত। গত ৩ এপ্রিল ২০২২ইং তারিখে মুন্সিগঞ্জ সদর উপজেলার কোর্টগাঁও গ্রামের হাজী মো. ফারুক ৩৭ লাখ ২০ হাজার টাকার বিনিময়ে জেলা বালুমহল ও মাটি ব্যবস্থাপনা কমিটি ইজারা প্রদান করেন। ৬ এপ্রিল ২০২২ইয় তারিখে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ০৫.৩০.৫৯০০.৩০৩.০৪.০০১.১৭-১০২ নং স্মারকে রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. এরশাদ মিয়া স্বাক্ষরিত পত্রে এ ইজারা দেয়া হয়।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী শরিফুল হাসান সাংবাদিকদের বলেন, চাঁদপুর জেলা প্রশাসক অন্জনা খান মজলিশের নির্দেশে চাঁদপুর জেলা ও মুন্সিগঞ্জ জেলার সীমানা নির্ধারণ করা হয়েছে। দুই জেলার সহকারী কমিশনার (ভূমি) উপস্থিতিতে সার্ভেয়ারগণ বিভিন্ন ম্যাপ পর্যালোচনা করে মেঘনা নদীর মধ্যে দুই জেলার সীমানা নির্ধারণ করে। মুন্সিগঞ্জ জেলার চর আবদুল্লাহ মৌজার মধ্যে যে স্থানে ইজারা দেয়া হয়েছে সেই স্থানেই বালু উত্তোলন করতে হবে। সংশ্লিষ্ট ইজারাদার মতলব উত্তর উপজেলার সীমানায় বালু উত্তোলন করতে পারবে না। যদি তারা সীমানা অতিক্রম করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর সীমানায় বালু উত্তোলন করা হচ্ছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পরে মতলব উত্তর উপজেলার বিভিন্ন মহলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন জনসাধারণ। এ খবর পেয়ে চাঁদপুর জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসান কে মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার সীমানা প্রাচীর নির্ধারণ করার নির্দেশ প্রদান করেন।
এ নির্দেশ পেয়ে গতকাল বুধবার মতলব উত্তর উপজেলা প্রশাসন ও মুন্সিগঞ্জের জেলা প্রশাসনের যৌথ উপস্থিতিতে মেঘনা নদীর দুই জেলার সীমানা নির্ধারণ করে লাল নিশান দিয়ে দিয়ে আসেন।


এই বিভাগের আরও খবর