শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

বালিয়া ইউনিয়নে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিতরন

reporter / ২৮২ ভিউ
আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
 রমজানে বাজার নিয়ন্ত্রণ ও নিম্নআয়ের মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে সারাদেশের ন্যায় চাঁদপুরেও চলছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভর্তুকিমূল্যের নিত্যপণ্য বিক্রির কার্যক্রম। জেলায় ১ লক্ষ ৪৫ হাজার ১৪৭ জন  কার্ডধারীর মাঝে এ পণ্য বিক্রি করা হয়।
  গতকাল ১৩ এপ্রিল বুধবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার ৯নং  বালিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে  ১ হাজার ৩ শত  ৫৪ জন  কার্ডধারীর মাঝে টিসিবি পণ্য বিক্রির দ্বিতীয় ধাপের শুভ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল্যা পাটওয়ারী। ৫৬০ টাকার বিনিময়ে টিসিবি পণ্য বিতরণের দ্বিতীয় ধাপের এই নিত্যপণ্যের মধ্যে সয়াবিন তৈল ২ লিটার, মসুর ডাল ২ কেজি, চিনি ২ কেজি ও ছোলা বুট ২ কেজি।
বালিয়া ইউপি সচিব মনছুর আহমেদের  সার্বিক তত্ত্বাবধানে টিসিবি পণ্য বিতরণের উদ্বোধকালে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা উপ-সহকারী কৃষি  অফিসার ধীবাস চন্দ্র দাস, সদর মডেল থানার এস আই আব্দুল মোতালেব, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ শারমিন সহ ইউপি সদস্যবৃন্দ।


এই বিভাগের আরও খবর