শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুর সদরের চান্দ্রায় হয়রানিমূলক মিথ্যা মামলা-হামলার প্রতিবাদ।

reporter / ৩৪৫ ভিউ
আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

মোঃ আলমগীর হোসেন।। 
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বাখরপুর গ্রামের মান্নান ডাক্তারের ছেলে চাঁদাবাজ, সন্ত্রাসী ইসমাইল মিজি এলাকার মানুষকে জায়গা জমিন সংক্রান্ত বিষয়ে হয়রানিমূলক মিথ্যা মামলা হামলার প্রতিবাদে ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে এলাকার সর্বস্তরের জনগণ।
১৫ এপ্রিল শুক্রবার বিকাল ৩ টায় ১২ নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের সামনে থেকে হারুন খার ব্রিজে এসে এই বিক্ষোভ মিছিল করেন স্থানীয় এলাকাবাসী।
প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শেষে ৪ নং ওয়ার্ড মেম্বার মোঃ আলমগীর হোসেন,  আয়শা বেগম, রাবেয়া বেগম, নূর মোঃ মোল্লা, ফারুক ভূঁইয়া, আলী হোসেন হাওলাদার, মিনার আলী মিজি,জসিম পাটওয়ারীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় প্রায় শতাধিক স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।
প্রতিবাদে বক্তারা বলেন, ইসমাইল মিজি চান্দ্রা এলাকার একজন চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী। তার অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ট। সে সাধারণ মানুষকে জায়গাজমিন সংক্রান্ত বিষয়ে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দিয়ে থাকে এবং শহর থেকে সন্ত্রাসী এনে হামলা চালায় এবং আজ শুক্রবার জুম্মার নামাজ পড়ার
সময় পুলিশ মসজিদে ডুকে আসামী ধরতে যায় এ সময় মসজিদের মুসল্লীরা উত্তপ্ত হয়ে পড়ে তারা আরো বলেন   আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
প্রতিবাদ শেষে স্থানীয়রা ইসমাইলের বিরুদ্ধে গনস্বাক্ষর প্রদান করেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারী বলেন এই বিষয় স্থানীয়রা জানিয়েছে আমি ইসমাইল কে ডেকে দ্রুত  সমাধান করার চেষ্টা করবো


এই বিভাগের আরও খবর