শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

reporter / ৩৯৫ ভিউ
আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে এক পল্লীতে নিজ শয়ন কক্ষ থেকে ফরিদ উদ্দিন ভূঁইয়া (২৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 
গত ১৫ এপ্রিল শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাউনিয়া ভূঁইয়া বাড়িতে নিজ শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদ উদ্দিন ভূঁইয়া ৪ ভাই বোনের মধ্যে সবার ছোট। গত কয়েক মাস পূর্বে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে বাড়িতে অবস্থান করার পাশাপাশি বিকাশ থেকে মোবাইলে টাকা রিচার্জের ব্যবসা করতো।
আশপাশের লোকজন তাকে ১৪ এপ্রিল দিনের বেলায় দেখলেও তারপর থেকে ঘটনার আগ পর্যন্ত দেখা না যাওয়ায় প্রতিবেশী সালাউদ্দিনসহ তার বসত ঘরের শয়ন কক্ষে জানালা উকি তার লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তার লাশ উদ্ধার করে।
সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ- হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ পিপিএম বার ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনসহ পুলিশ।


এই বিভাগের আরও খবর