শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

অসহায় বৃদ্ধা করিমজানের পাশে পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল।। আর্থিক সহযোগিতা প্রদান

reporter / ৩৬০ ভিউ
আপডেট : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ নিঃস্ব, অসহায় বৃদ্ধা করিমজানের প্রতি সহানুভূতি ও  সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তার পাশে দাঁড়িয়েছেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। গত ২০ এপ্রিল বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টায় তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ওই বৃদ্ধার শয্যা পাশে ছুটে যান।
এসময় তিনি অসহায় বৃদ্ধার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। একই সাথে বৃদ্ধার চিকিৎসার জন্য তাকে আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়া করিমজান ৭০ বছর বয়সেও কোন প্রকার বয়স্ক ভাতা না পাওয়ায়  মেয়রের নিজ পক্ষ থেকে প্রতিমাসে বৃদ্ধাকে ১ হাজার টাকা করে দিবেন বলে ঘোষনা করেন।পৌর মেয়রের এমন মানবিকতা দেখে বৃদ্ধা করিমজান বেগম আনন্দে কেঁদে উঠে দু,হাত তুলে আল্লাহর দরবারে মেয়রের জন্য দোয়া প্রার্থনা করেন।
জানাযায়, নিঃসন্তান, বিধবা অসহায় করিমজান বেগম দীর্ঘদিন চাঁদপুর শহরের পুরান বাজার মক্কা মেল এলাকায় বেপারী বাড়ি সংলগ্ন খাল পাড়ে একটি ছাউনী তুলে কোন রকম দিন পার করে আসছেন। তিনি নিঃস্ব অসহায় হওয়ার কারণে ভিক্ষাবৃত্তি করেই তার প্রতিদিনের অন্ন জোগাতে হয়।
 অসহায়  করিমজান বেগম জানান, গত দুই মাস পূর্বে পুরান বাজার মেঘনা নদীর পাড় এলাকায় এক দোকানে তিনি বাজি রুটি খাওয়া শেষে দোকানদারের বিল দিতে গেলে কথিত ওই দোকানদার তাকে ভিক্ষা করতে গিয়েছে ভেবে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে তার বাম পায়ের কোমরের হাঁড় ভেঙে যায়। একই সাথে তার বাম হাতে আঘাত পেয়ে তিনি আহত হন। বেশ কয়েক দিন এভাবেই তার দিন কাটলে গত ১৩ এপ্রিল তিনি নিজে নিজেই চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। এ সময় অসহায় বৃদ্ধ করিম জান কে হাসপাতাল সংলগ্ন মীম ডায়াগনস্টিক সেন্টারের কার্তিক চন্দ্র তার কোমরের এক্সরে করিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য সহযোগিতা করেন বলে জানা গেছে।
অসহায় বৃদ্ধা করিমজান বেগমের এমন নির্মম ঘটনা নিয়ে গত ২০ এপ্রিল বুধবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয় আর ওই ভিডিও প্রতিবেদনটি চাঁদপুর পৌরসভার মেয়র  জিল্লুর রহমান জুয়েল এর দৃষ্টিগোচর হলে ওই দিন রাতেই তিনি ওই বৃদ্ধাকে দেখার জন্য এবং সহযোগিতা করতে হাসপাতালে ছুটে যান।


এই বিভাগের আরও খবর