শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

হাইমচর থানার নবাগত ওসির সাথে হাইমচর প্রেসক্লাবের নেতৃবৃন্দ মতবিনিময় সভা

reporter / ৩৩৭ ভিউ
আপডেট : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

মোঃ আলমগীর হোসেনঃ 
হাইমচর থানার নবাগত অফিসার ইনচার্জ
মোহাম্মদ আশরাফ উদ্দিনের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ এপ্রিল রবিবার সকাল ১১ টায় হাইমচর থানায় মতবিনিময় সভায় হাইমচর প্রেসক্লাবে সভাপতি খুরশিদ আলম সিকদার এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাবে সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক আঃ রহমান মাষ্টার, প্রচার সম্পাদক শাহ আলম মিজি, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মামুন মিজি, সমাজ কল্যাণ সম্পাদক মোতাহের হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক কবির হোসেন, কার্যকরী কমিটির সদস্য নাজমুল হাসান পলাশ, শরিফ হোসেন,মোঃ আলমগীর হোসেন,  মোঃ হোসেন গাজী সহ হাইমচর প্রেসক্লাবে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাইমচর থানা নবাগত অফিসার ইনচার্জ
মোহাম্মদ আশরাফ উদ্দিন তার বক্তব্যে বলেন, “পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। যারা পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে কোনও আপষ নেই।” মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
অফিসার ইনচার্জ আরও বলেন, “মাদক ছেড়ে কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাকে সহযোগিতা করা হবে। মাদক গ্রহণ করে ফিলিংস করে অনেকে। সুস্থ্য ও স্বাভাবিক থাকার চেয়ে ভাল ফিলিংস কি হতে পারে! মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাল্যবিয়ে ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। সবাই সচেতন হলেই দেশ থেকে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে বন্ধ হয়ে যাবে।” সামনে ঈদুল আযহা উপলক্ষে  চোর থেকে সতর্ক হতে হবে।


এই বিভাগের আরও খবর