শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মিথ্যা মামলায় জামিন পেলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুসহ আরো ৩ ছাত্রলীগ নেতা।  মিথ্যা মামলায় জামিন পেলেন আ’লীগ  নেতা দিপু চৌধুরী’সহ আরো ৩জন

reporter / ৫৩৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

ভাংচুর মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুসহ আরো ৩ ছাত্রলীগ নেতাকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামছুল আলম এর আদালতে দিপু চৌধুরী’সহ আরো ৩ ছাত্রলীগ নেতার জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বাদীপক্ষের আবেদন নাকচ করে দিপু চৌধুরী’সহ আরো ৩ ছাত্রলীগ নেতার জামিন আবেদন মঞ্জুর করেন। ৩ ছাত্রলীগ নেতারা হলেন, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য মিনহাজ উদ্দিন খান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্ল্যাহ সরকার লিখন, উপজেলা ছাত্রলীগের সদস্য ছদরুল আমিন।
সাজেদুল হোসেন চৌধুরী দিপুর জামিন শুনানিতে অংশগ্রহণ করেন অ্যাডভোকেট জসিম উদ্দিন পাটোয়ারী, অ্যাডভোকেট সেলিম মিয়া, অ্যাডভোকেট আল আমিন হোসেন উজ্জল প্রমুখ।
আওয়ামী লীগ নেতা দিপু চৌধুরীর আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জসিম উদ্দিন পাটোয়ারী বলেন, ‘সাজেদুল হোসেন চৌধুরী দিপু’সহ আওয়ামী লীগ ও তাঁর ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছে সেটি রাজনৈতিক প্রতিহিংসার মামলা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের আসামি করা হয়েছে। বিষয়টি আদালতের কাছে তুলে ধরে আজ বিজ্ঞ আদালতের কাছে জামিন আবেদন করা হয়েছিল। আদালত সার্বিক বিষয় বিবেচনা করে তার জামিন মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, ২০২১ সালের ৪ অক্টোবর ভাংচুরের মামলায় ৯৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০৭ জনসহ মোট ২০০ আওয়ামী লীগ ও তার ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীদের উপর মতলব উত্তর থানায় এ মামলা করেন মোহনপুর ইউনিয়নের বিল্লাল হোসেন তপাদার।


এই বিভাগের আরও খবর