শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

নারায়ণপুর পপুলার উবিতে পূনরায় সভাপতি হলেন মামুন চেয়ারম্যান

reporter / ৩৫৬ ভিউ
আপডেট : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
 মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূনরায়  সভাপতি নির্বাচিত হলেন নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা মামুন । সোমবার (২৫ এপ্রিল) বিকেল ৩টায় বিদ্যালয়ের সভাপতি গঠনকল্পে বিদ্যালয় মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল হাছানাতের সভাপতিত্বে এবং  প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশীদের পরিচালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে আব্দুল্লাহ আল মামুনের নাম প্রস্তাব করেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. ফারুক পাটোয়ারী ও সমর্থন করেন আব্দুল্লাহ আল মামুন (মিঞা মামুন)। সভাপতি পদে আর কোন  প্রার্থী না হওয়ায় উপস্থিত  সকল সদস্যের সর্বসম্মতিক্রমে আব্দুল্লাহ আল মামুনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সভাপতি নির্বাচিত ঘোষনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ বাবুল, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি সৈয়দ আবুল বাসার, খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন, নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি শফিকুল ইসলাম স্বপন মজুমদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ প্রমুখ।


এই বিভাগের আরও খবর