শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

বিশ্ব মানবতার রোল মডেল প্রধানমন্ত্রীর শেখ হাসিনা-সুজিত রায় নন্দী

reporter / ৩৪৭ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ অসহায় ও প্রতিবন্ধীরদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার তুলে দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, চাঁদপুর সদর এবং হাইমচরের মাটি ও মানুষের নেতা সুজিত রায় নন্দী।
২৭ এপ্রিল বুধবার বিকালে চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির উদ্যোগে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়। উপহারভোগীদের মধ্যে প্রতিবন্ধী, অন্ধ হাফেজ, অসহায় ও দুঃস্থ ভাসমান নারী পুরুষ ছিলেন।
তাদের উদ্দ্যেশ্যে জননেতা সুজিত রায় নন্দী বলেন, সারা বিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন মানবতার রোল মডেল। তিনি বিশ্ব মানবতার মা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় অসহায় ও সমাজে পিছিয়ে পড়া মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। আর তার উৎসাহেই তার পক্ষে এই ঈদ উপহার সামগ্রী অসহায়দের হাতে আমি পৌঁছে দিচ্ছি। আসুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে তার সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে সুস্থ্য থেকে দেশ পরিচালনা করতে পারেন সেই দোয়া সকলের কাছে কামনা করি।
সাংবাদিক শেখ মহাসীনের সঞ্চালনায় অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম ভূঁইয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হানিফ পাটওয়ারী, সাবেক সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম মাসুদ, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য শেখ আতিকুর রহমান সুমন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, সহ-সভাপতি অ্যাড. আতাউর রহমান পাটওয়ারী, সদর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শরিফ আহমেদ প্রমূখ।
উপকার ভোগীদের ঈদ উপহারের মধ্যে শাড়ী, লুঙ্গি ও ত্রাণ সামগ্রী ছিলো।


এই বিভাগের আরও খবর