শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

বাবুরহাট ও শিলন্দিয়ার কিশোর গ্যাংয়ের মুল হোতা রেড শান্তসহ আটক- ২

reporter / ৩২৬ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

স্টাফ রিপোর্টার //

চাঁদপুর শহরের বাবুরহাট ও শিলন্দিয়া এলাকার কিশোর গ্যাংয়ের বহু অপকর্ম ও সন্তাসী কর্মকাণ্ডের মুল হোতা শান্ত পাটোয়ারী ওরফে রেড শান্তসহ ২ জন কে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

জানাযায়, গত ১৫ এপ্রিল পবিত্র মাহে রমজানের সময় তারাবী নামাজ শুরুর প্রাক্কালে বাবুরহাট ও শিলন্দিয়া এলাকার চিহ্নিত কিশোর গ্যাং গ্রুপের মুল হোতা শান্ত পাটোয়ারী ওরফে রেড শান্ত উক্ত এলাকায় নিজের আধিপত্য বিস্তারের লক্ষ্যে এবং জনমনে আতংকের ভীতি ছড়ানোর উদ্দেশ্যে রেড শান্তের নেতৃত্বে ২০/২৫ জনের কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র সস্ত নিয়ে শিলন্দিয়া চৌধুরী বাড়ি এলাকায় বিভিন্ন বাসা বাড়িতে এলোপাথাড়ি আক্রমণ করে স্হানীয় এলাকাবাসীর মাঝে আতংকের ভীতি সৃষ্টি করে এবং এ সময় স্হানীয় ৩ যুবক যথাক্রমে মোঃ সিয়াম খান, (২১) পিতা- জহির খান ও রনি খান (২০)পিতা- হানিফ কে রাস্তায় এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে ফেলে যায়।
পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে উভয়ই আহতকে ডিউটিরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার। ঘটনার ৫ দিন পর শান্ত পাটোয়ারী ওরফে রেড শান্ত কে ১ নং আসামী ও আরো ৩ জন কে নামীয় এবং অঞাত নামা আরো ৫/৬ আসামি করে আহত সিয়ামের বাবা জহির খান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার নং- ৬০ তাং২০/৪/২০২২ইং

মামলা দায়েরের পর থেকেই উল্লেখিত আসামীরা পলাতক ছিলেন। অবশেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ইসমাইল কৌশল অবলম্বন করে গত ১০ মে গভীর রাতে রেড শান্ত কে বাবুরহাট এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাঁর স্বীকারোক্তিতে মামলার ৩ নং আসামী খোরশেদ ঢালী পিতা – ওসমান ঢালী কে আটক করে।

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ইসমাইল হোসেনের সাথে কথা হলে, তিনি বলেন, শান্ত পাটোয়ারী ওরফে রেড শান্তের বিরুদ্ধে বেশকটি অভিযোগ রয়েছে এবং মামলা রয়েছে। সম্প্রতি একটি মামলায় তাঁকে ও সহযোগী খোরশেদ ঢালী কে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ছবির ক্যাপশন – আটক শান্ত পাটোয়ারী ওরফে রেড শান্ত ও সহযোগী খোরশেদ ঢালী


এই বিভাগের আরও খবর