শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরে পড়ালেখার জন্য শাসন করায় গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

reporter / ২৭০ ভিউ
আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
 চাঁদপুরে  পড়ালেখার জন্য শাসন করায় রিনা আক্তার নামের ১৪ বছর বয়সী এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।গত ১৪ মে শনিবার সকালে চাঁদপুর শহরের পুরান বাজার ব্রীজ সংলগ্ন মমিনবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরী ওই এলাকার হাবিব শেখের কন্যা। সে পুরান বাজার এলাকার একটি মহিলা মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।
নিহতের মামানি আমেনা বেগম জানান,  শনিবার সকালে রিনা আক্তার  পড়ালেখার প্রতি ঠিক মতো মনোযোগী না হওয়ায় তাকে তার মা শাহনাজ বেগম পড়ালেখার জন্য ডাক দেন। এতে সে তার মায়ের সাথে কথা কাটাকাটি করে। তার কিছুক্ষণ পরে তার মাতা শাহনাজ বেগম পাশ্ববর্তী বাসায় গেলে এ সুযোগে সে রাগে ক্ষোভে অভিমানে ঘরের একটি রুমের দরজা বন্ধ করে গলায় ওড়না পেচিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস দেন।
কয়েক মিনিটের মধ্যে তার মাতা ঘরে গিয়ে মেয়ের ফাঁসির দৃশ্য দেখতে পেয়ে হাউমাউ করে চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজনের সহযোগিতায় রুমের দরজার ওয়াল ভেঙ্গে তাকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক তার পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এমন আত্মহত্যার ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এস আই সুমন চন্দ্র নাথ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে যান।


এই বিভাগের আরও খবর