শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

ঈশানবালায় চেয়ারম্যান ও তার পরিবার কর্তৃক গৃহকর্মীকে মারধর, থানায় অভিযোগ

reporter / ৩৩১ ভিউ
আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর হাইমচর উপজেলার ঈশানবালা ইউনিয়নের চেয়ারম্যান সউদ আল নাছের ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গৃহকর্মী কে মারধর করে আহত করার অভিযোগ করেছে ভুক্তভোগী নারী মনোয়ারা বেগম (৩৬)।
২২ মে রোববার ভুক্তভোগী মনোয়ারা বেগম বাদী হয়ে চেয়ারম্যান সউদ আল নাছের, তার মাতা লুৎফা বেগমসহ প্রায় ৮ জনের বিরুদ্ধে হাইমচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গত ২০ মে পুলিশের সহায়তায় মনোয়ারা হাইমচর উপজেলায় চিকিৎসা সেবা গ্রহন করেন।
গত ১৯ মে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় ঈশানবালায় এ ঘটনাটি ঘটে।
মনোয়ারা বেগম হাইমচর উপজেলার ঈশানবালা ইউনিয়নের মিজান হাওলাদারের স্ত্রী। তিনি ঈশানবালা আশ্রায়ন প্রকল্পের নূরজাহান টিলার ৪৪ নং রুমে থাকেন।
আহত মনোয়ারা বেগম জানায়, ঈশানবালা ইউনিয়নের চেয়ারম্যান সউদ আল নাছের এর বাড়িতে আমি গৃহকর্মীর কাজ করতাম। আমি কয়েক মাসের কাজের টাকা পাইতাম। টাকা চাইলে চেয়ারম্যানের মা লুৎফা বেগম আমাকে প্রায়ই চর থাপ্পর দেন। গত বুধবার আমি পুনরায় টাকা চাইতে গেলে চেয়ারম্যানের মা হুমকি-ধমকি দিয়ে ঘর থেকে বের করে দেয়। পরের দিন বৃহস্পতিবার আমাকে ঘর থেকে ডেকে নিয়ে চেয়ারম্যান সউদ আল নাছের, তার মা লুৎফা বেগম, রিয়াজ, সলেমান, খোকন, স্বপ্না দেলওয়ার ও তার স্ত্রী নূরজাহান মারধর করে এবং আটকে রাখে।
তিনি আরোও জানান, আমি ও আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছি।
হাইমচর থানার ওসি মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, ঈশানবালার চেয়ারম্যান সউদ আল নাছের ও তার পরিবারের বিরুদ্ধে এক গৃহকর্মী অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর