শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুরে শিক্ষার্থীদের র‌্যাগ ডে উদযাপন, আটক ৪

reporter / ৩৬০ ভিউ
আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও র‌্যাগ ডে উদযাপন করেছে গনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
৬ জুন সোমবার দুপুরে শহরের প্রেসক্লাব রোডস্থ এলিট ভোজন বিলাস রেস্তোরার ২য় তলায় র‌্যাগ ডে এর আয়োজন করেন গনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২২ এর এস এস সি পরীক্ষার্থীরা। বিদায়ের নামে বন্ধুদের স্বাক্ষর, তাদের প্রিয়জনের নাম, বিভিন্ন অশ্লিল ভাষা লেখা এক কালার টিশার্ট পরে এক অন্য রকম উন্মাদনায় মেতে উঠেন তারা। ডিজে পার্টি ও লাইটিং সিস্টেম সহ ব্যাপক আয়োজন ছিলো এ র‌্যাগ ডে’ তে। তবে তা পুলিশ সফল হতে দেয় নি।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদের নির্দেশে এসআই কবির আহমেদ প্রেসক্লাব এলাকায় অভিযান চালায়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শিক্ষার্থীরা দৌড়ে পালালে ৪ শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগ ডে’র নামে বুলিং, নগ্নতা ও অপসংস্কৃতি বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে গত ১৭ এপ্রিল রবিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এ ব্যাপরে এক শিক্ষার্থী জানান, হাইকোর্টের নিষেধাজ্ঞা সম্পর্কে কিছু জানি না, তবে স্যাররা এটা পালন করতে নিষেধ করেছিলেন। আমরা টিসার্ট পরে ছবি তোলা, টি শার্টে আঁকা-আঁকি, সাংস্কৃতিক অনষ্ঠান ও খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম।
গনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন জানান, বিষয়টি অতি দুঃখজনক। আমরা এই ব্যাপারে জানি না, এটা করা তো নিষেধ।


এই বিভাগের আরও খবর