শিরোনাম:
দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

শাহরাস্তিতে অটোরিকশা উল্টে চালক নিহত

reporter / ৪২৮ ভিউ
আপডেট : সোমবার, ২০ জুন, ২০২২

শাহরাস্তি প্রতিনিধিঃ  শাহরাস্তিতে ব্যাটারি চালিত অটোরিকশা  নিয়ন্ত্রন হারিয়ে খালে পড়ে চালক মোঃ জামাল হোসেন (৩৫) নিহত হয়েছেন।

১৯ জুন রোববার দুপুর দেড়টায় উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের ধামরা গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় একটি ব্যাটারি চালিত অটোরিক্সা শোরসাক থেকে সূচীপাড়া যাওয়ার পথে ধামরা গ্রামের পুলের পাশে বৃষ্টিভেজা কাঁচা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক মোঃ জামাল হোসেন (৩৫) নিহত হন। নিহতের বাড়ী ওই ইউনিয়নের শোরসাক পশ্চিম পাড়া  নাছির উদ্দিন মিজি বাড়ি। সে ওই গ্রামের মৃতঃ আবুল কাশেমের ছেলে। খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা উপ-পরিদর্শক (এসআই) নূরুল আনোয়ার ও সহকারী উপ-পরিদর্শক মোঃ শোয়েব আখন্দ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ৩ সন্তান নিয়ে দু চোখে অন্ধকার দেখছেন নিহতের স্ত্রী মৌসুমি। তিনি জানান, জীবিকার সন্ধানে বেরিয়ে তাঁর স্বামী লাশ হয়ে ফিরলো। তাঁর ২ কন্যা ও ১ পুত্র সন্তান ও বৃদ্ধ মা এবং প্রতিবন্ধী ভাইকে কে দেখার কেউ রইলো না।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হবে।


এই বিভাগের আরও খবর