শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

গ্রাহকদের কয়েকশ কোটি টাকা আত্মসাৎকারী এসপিসি ওয়ার্ল্ডের এমডি আলামিন আটক মুসলেকা দিয়ে ছাড়া পেলো

reporter / ৩৬৪ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
 মতলব দক্ষিণে বহুল আলোচিত এসপিসি ওয়ার্ল্ডের এমডি মোঃ আলামিন প্রধানকে কে গত ২৭ জুন দুপুরে মতলবের পূর্ব কলাদী থেকে আটক করে দক্ষিণ থানা পুলিশ।
এর পূর্বে আলামিনকে গ্রাহদের কয়েকশ কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ র‍্যাবের হাতে দু’দুইবার আটক হয়েছিল । বর্তমানে সে ঐ মামলায় জামিনেও রয়েছেন । সারাদেশে অনলাইন এ্যাপসের মাধ্যমে এসপিসি ওয়ার্ল্ডের এমডি আলামিন গ্রাহকদের কয়েক’শ কোটি টাকা আত্মসাত করেছে তিনি । তার বিরুদ্ধে রয়েছে শত শত অভিযোগ। তার গ্রামের বাড়ী মতলব দক্ষিন উপজেলা চরপয়ালী গ্রামে ।
এইদিন তিনি মতলবের পূর্ব কলাদীতে বিশেষ কাজে আসলে  এসপিসি ওয়ার্ল্ডের গ্রাহকরা দেখতে পেয়ে তসকে আটক করে তাহাদের জমাকৃত টাকা ফেরত দেওয়ার জন্য হৈচৈ করতে থাকে । এই সময় খবর পেয়ে মতলব দক্ষিণ থানার পুলিশ  আলামিন কে থানায় নিয়ে আসে। পরে বিকেলে গ্রাহকদের জমাকৃত টাকা এক মাসের মধ্যে  ফিরিয়ে দিবে বলে অঙ্গীকারবদ্ধ হয়ে মুসলিকা রেখে ছেড়ে দেয় মতলব দক্ষিন থানা পুলিশ । আটকের খবরটি  ছড়িয়ে পরলে শত শত গ্রাহক মতলব দক্ষিন থানায় উপস্থিত হয় তাদের জমাকৃত টাকা ফিরত পাওয়ার জন্য ।
 মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন মিয়ার সাথে মুঠোফোনে আলাপ করলে বলেন, এসপিসি ওয়ার্ল্ডের মালিক আলামিনকে গ্রাহকরা আটক করেছিল। পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। যে গ্রাহকরা কম টাকা পাবে তাদের টাকা এক সপ্তাহের মধ্যে এবং যে সমস্ত গ্রাহকরা বেশি টাকা পাবে তাদেরকে এক মাসের মধ্যে টাকা পরিশোধ করে দিবে বলে (মুসলিকা) অঙ্গীকার নামা  রেখে ছেড়ে দেওয়া হয়।


এই বিভাগের আরও খবর