শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

ফরিদগঞ্জে মহিলা ভোটারদের ভোট কেন্দ্রে ফেরাতে প্রশাসনের সভা দেশের উন্নয়নের স্বার্থে নারীদেরকে ভোট প্রদান করতে হবে ———- ডিসি অঞ্জনা খান মজলিশ

reporter / ৩৭৭ ভিউ
আপডেট : শনিবার, ১ জানুয়ারী, ২০২২

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
ফরিদগঞ্জ উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটারদের ভোট প্রদানে
আগ্রহী করতে উদ্বুদ্ধকরণ সভা করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকালে
গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায়
কোরআন ও হাদীসের আলোকে নারীদের ভোট প্রদানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন
উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা ইউনুস হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির
বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। প্রধান অতিথির বক্তব্যে তিনি
বলেন, পত্রিকার মাধ্যমে আমি জানতে পেরেছি রুপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা
কোন নির্বাচনেই তাদের ভোট প্রয়োগ করেন না। আমি গভীরভাবে বিশ^াস করি
কোন আলেম নারীদেরকে ভোট প্রদান থেকে বিরত থাকতে পরামর্শ দেন না। পর্দা রক্ষা
করে নারীদের ভোট প্রদান ধর্মের সাথে সাংঘর্ষিক নয়। নারীরা ভোট প্রদান থেকে
বিরত থাকলে যোগ্য প্রার্থী নির্বাচনে বিরুপ প্রভাব পড়ার সম্ভাবনা থাকে।
অযোগ্য প্রার্থী নির্বাচিত হলে ধর্মীয়ভাবে নারীরাও দায় এড়াতে পারবেনা।
দেশের উন্নয়নের স্বার্থে নারীদেরকে ভোট প্রদান করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম,
ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদ হোসেন, ফরিদগঞ্জ প্রেস ক্লাব
সভাপতি মো. কামরুজ্জামান প্রমুখ। উল্লেখ্য ফরিদগঞ্জ উপজেলার রুপসা দক্ষিণ
ইউনিয়নে নারীরা ষাটের দশক থেকে যে কোন নির্বাচনে ভোট প্রদান থেকে বিরত
রয়েছেন।

 

 

 


এই বিভাগের আরও খবর