শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

খাদেরগাঁও ইউপি নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে অর্থদন্ড

reporter / ৩৩৯ ভিউ
আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২

 মতলব দক্ষিণ প্রতিনিধিঃ  মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন পর্যবেক্ষণের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। এসময়  ১ জনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫ (পাঁচ হাজার) টাকা এবং সড়ক পরিবহন আইনের নির্দিষ্ট ধারায় ৬ জনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টের অভিযানে নেতৃত্ব দেন মতলব দক্ষিণ উপজেলা ভুমি কর্মকর্তা সিটু বড়ুয়া তাকে  সহযোগিতা প্রদান করেন থানা পুলিশের সদস্যবৃন্দ। নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন পর্যবেক্ষণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ অনুযায়ী-
 নির্বাচনী প্রচারণার পোস্টার, লিফলেট হবে-সাদা-কালো এবং পোস্টার এর আয়তন ৬০ সেন্টিমিটার * ৪৫ সেন্টিমিটারের অধিক হতে পারবে না।কোন প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাহার পক্ষে অন্য কোন ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল নির্বাচনি এলাকায় অবস্থিত দেওয়াল বা যানবাহনে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগাইতে পারিবেন না। মাইকের ব্যবহার দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সীমিত রাখতে হবে বলে জানিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন।


এই বিভাগের আরও খবর