শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

স্যাঁতসেঁতে পরিবেশে পাঠদান ব্যাহত হচ্ছে দক্ষিণ নীলকমল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান

reporter / ৩০৪ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

 মোঃ আলমগীর হোসেনঃ
অল্প বৃষ্টি ও জোয়ারের পানিতে স্যাঁতসেঁতে হয়ে যায় দক্ষিন নীলকমল প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষ। এতে করে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে সেখানে।
সরজমিন পরিদর্শনে দেখা যায়, টিনের তৈরী দূর্গম চরাঞ্চলের এই বিদ্যালয়টিতে শিক্ষার্থী রয়েছে ৩৬১ জন। ছাত্রছাত্রী অনুপাতে বিদ্যালয়ের অবকাঠামোগত অবস্থা খুবই নাজুক। টিনশেড এই বিদ্যালয়টিতে কোন রকমে চলছে পাঠদান। তাছাড়া, অল্প বৃষ্টি ও জোয়ারের পানিতে স্যাঁতসেঁতে হয়ে যায় বিদ্যালয়ের পরিবেশ। কাদাযুক্ত ক্লাসরুমে পড়াশোনায় মনোযোগী হওয়া  শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য। তাছাড়া, শিক্ষকরাও এই কর্দমাক্ত পরিবেশে ক্লাস নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না।
বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক  শিক্ষার্থী বলেন, এই ভেজা, স্যাঁতস্যঁতে পরিবেশে ক্লাস করতে ভালো লাগে না।  গতকাল এই স্যাঁতসেঁতে মাটিতে আমি পা পিছলিয়ে পড়ে গিয়ে পায়ে অনেক ব্যাথা পাই। এজন্য বিদ্যালয় আসতে ইচ্ছে হয় না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লেয়াকত হোসেন বলেন, দূর্গম চরাঞ্চলে অবস্থিত এই  বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে না পারলে  পিছিয়ে পড়বে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা। আমাদের বিদ্যালয়ে ৩৬১ শিক্ষার্থী পড়াশোনা করে। এত সংখ্যক শিক্ষার্থী নিয়ে এই কর্দমাক্ত পরিবেশে ক্লাস নিতে আমাদেরকে নানা প্রতিকূলতার মধ্যে পড়তে হয়। তাই সংশ্লিষ্ট সকলের প্রতি আকুল আবেদন, আমাদের বিদ্যালয়ের এই সমস্যাটি সমাধান করে চরাঞ্চলের এই শিক্ষার্থীদের পড়ালেখা মান সুষ্ঠুভাবে বজায় রাখতে সাহায্য করবেন আশা করি।


এই বিভাগের আরও খবর