শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

ফরিদগঞ্জে বড়ালীতে ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

reporter / ৩৭৬ ভিউ
আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
ফরিদগঞ্জ পৌরসভার ৪ নং পূর্ব বড়ালীতে  ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে।
২২ শে জুলাই শুক্রবার বিকেলে পূর্ব বড়ালী যুব উন্নয়ন সংঘ আয়োজিত টুনামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। পূর্ব বড়ালী যুব উন্নয়ন সংঘের সহ-সভাপতি নূরে আলম ভুট্রো’র সভাপতিত্বে ও সংগঠনের ক্রীড়া সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি  আলহাজ্ব শাহাজান কবির, এ সময় তিনি বলেন, যুবসমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই, পূর্ব বড়ালী যুব উন্নয়ন সংঘের আয়োজনে প্রতি বছর এ ধরণের টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে আশ্বস্থ করছি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা পাবেল হোসেন পাটোয়ারী, পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন মিজি, ফরিদগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মোঃ বরকত উল্লাহ।
শিরোফা নির্ধারনী ফাইনাল ম্যাচের মধ্য সাহাপুর একতা যুব সংঘকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে এবারের আসরের চ্যাম্পিয়ন হয় ১০ নং গোবিন্দপুর ইয়াং স্টার ক্লাব। ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পূর্ব বড়ালী যুব উন্নয়ন সংঘের পরিচালকবৃন্দ ও স্থানীয় ক্রীড়াবিদ, দর্শকরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর