শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

reporter / ৩৪৩ ভিউ
আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নস্থ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম এম নুরুল হক এর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান আয়োজন করে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
গতকাল ২৬ জুলাই বিদ্যালয়ের মনজুরুল হক শোয়েব মিলনায়তনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতার একমাত্র ছেলে আলহাজ্ব মনজুরুল হক শোয়েব এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলী আহসানের পরিচালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সৃতিচারণ এবং কর্মজীবন নিয়ে বক্তব্য রাখেন বার্ড সংস্থার (এনজিও) চেয়ারম্যান ও ড্যাফোডিল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মোঃ মোস্তাফা কামাল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মনজুরা হক, বিদ্যালয়ের শিক্ষা উপদেষ্টা বিশিষ্ট লেখক জেসমিন মুন্নী, আশিকাটি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্ড সংস্থার (এনজিও) নির্বাহী পরিচালক মোহাম্মদ মাকছুদ হাসান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সেলিম পাটওয়ারী বাবুল, মোঃ জামাল মাল, ইউপি সদস্য মোঃ মহসিন মৃর্ধা সহ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ ও ছাত্র-ছাত্রীরা।
অনুষ্ঠানে বার্ড সংস্থার (এনজিও) চেয়ারম্যান ও ড্যাফোডিল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মোঃ মোস্তাফা কামাল বলেন বার্ড সংস্থা হতে প্রতি বছর অত্র বিদ্যালয়ের ১০জন এসএসসি শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেওয়া হবে।
অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত পাঠ ও মিলাদ এবং দোয়া পরিচালনা করেন মনজুরা ইসলামিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওঃ মোস্তফা হোসেন।
ক্যাপসনঃ এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান বক্তব্য রাখেন বার্ড সংস্থার চেয়ারম্যান ও ড্যাফোডিল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মোঃ মোস্তাফা কামাল।


এই বিভাগের আরও খবর