শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রত্যেক পুলিশ সদস্যের উপর অর্পিত দায়িত্ব পালনে মানবিকতা, ধৈর্য ও বুদ্ধিমত্তার সহিত কাজ করতে হবে— পুলিশ সুপার

reporter / ২৬৩ ভিউ
আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল ২৭ জুলাই বুধবার সদর মডেল থানাধীন পুরাণ বাজার পুলিশ ফাঁড়ি, চাঁদপুর বার্ষিক পরিদর্শন করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার  মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার।
পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ  ফাঁড়ির দাপ্তরিক কার্যক্রমাদি নিরীক্ষণ শেষে সকল অফিসার ও ফোর্সেদের উদ্দেশ্যে বলেন, ডিউটিরত অবস্থায় প্রত্যেক পুলিশ সদস্যের উপর অর্পিত দায়িত্ব পালনে মানবিকতা, ধৈর্য ও বুদ্ধিমত্তার সহিত কাজ করতে হবে।সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে ও জনকল্যাণমুখী কাজ করার জন্য দিকনিদের্শনা প্রদান করেন।
এছাড়াও ফাঁড়িতে বিদ্যুৎসাশ্রয়ী এলইডি লাইটের ব্যবহার নিশ্চিত করতে হবে। পুলিশের ব্যারাকে ফ্যান এবং লাইটের ব্যবহার কমাতে হবে এবং বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ফাঁড়ির পতিত ও পরিত্যক্ত জমিতে সবজি চাষ এবং জলাশয়ে মৎস্য চাষের নির্দেশনাও প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),  আসিফ মহিউদ্দীন পিপিএম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ-চাঁদপুর, পুরাণ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কারুজ্জামান’সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর