শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

reporter / ২৭৩ ভিউ
আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদক: ভোক্তাদের অধিকার সুনিশ্চিত ও যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে।
বুধবার (২৭ জুলাই)  চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসাইনের নেতৃত্বে শহরের বিভিন্ন হাসপাতাল ও কয়েকটি কুরিয়ার সার্ভিসে অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় নানা অনিয়মের অভিযোগে ৩ টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো, চাঁদপুর জেনারেল হাসপাতাল, জননী কুরিয়ার সার্ভিস ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস।
এবিষয়ে সরকারি পরিচালক নূর হোসাইন জানান, ভোক্তাদের অধিকার রক্ষায়, আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
নানা অনিয়মের অভিযোগে চাঁদপুর শহরে আজ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর জেনারেল হাসপাতালকে ১০ হাজার, সুন্দরবন কুরিয়ার সার্ভিসকে ১০ হাজার ও জননী কুরিয়ার সার্ভিসকে ৫ হাজার টাকা।


এই বিভাগের আরও খবর