শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ৫টি দোকান পুড়ে ছাই

reporter / ২৯৭ ভিউ
আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২

শাহরাস্তি প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ৫টি দোকান পুড়ে ছাই হয়েছে।
উপজেলার মেহের উত্তর ইউনিয়নের কাকৈর তলা বাজারে ৩১জুলাই রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫ টি দোকান সম্পূর্ণ ভাবে পুড়ে যায়।

খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও এরই মধ্যে ৪টি ঘরের সকল মালামালসহ পুড়ে ছাঁই হয়ে যায়। এবং একটি ঘরের আংশিক ও কিছু মালামাল পুড়ে ছাই হয়।
দোকান গুলো হচ্ছে আবু ইউছুফের কসমেটিকস দোকান, মোঃ শাহজাহানের কসমেটিকস ও স্টুডিও দোকান, মোঃ জাহাঙ্গীর আলমের ফল ও পানের দোকান, ইউসুফ  মিয়াজীর খাবার হোটেল ও আবুল খায়েরের চা দোকানসহ ৫ টি দোকান পুড়ে ছাই হয়।
স্থানীয় দোকানদার জানান প্রতিদিনের ন্যায় রাত ৯ টার দিকে দোকান বন্ধ করে যার যার বাড়িতে চলে যায়।  হঠাৎ রাত ৩/৪টার দিকে ফোন করে দোকানে আগুন লেগে সকল মালামাল পুড়ে ছাই। তাৎক্ষণিক আসি দেখি  আমাদের দোকানসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।  আমরা এখন সবকিছু হারিয়ে পথে বসে পড়েছি। তবে আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি
স্থানীয় লোকজন জানান রাত ২ টা ৫০ মিনিটের  দিকে বালু বাহী ট্রাক শ্রমিক আগুনের লেলিহা দেখে ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন উঠে আগুন নিভানোর চেষ্টা করে  এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলেও তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয় লোকজন ও দোকান মালিকগণ জানান  আবু ইউছুফের কসমেটিকস দোকান ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা, মোঃ শাহজাহানের কসমেটিকস ও স্টুডিও দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লক্ষ টাকা, মোঃ জাহাঙ্গীর আলমের ফল ও পানের দোকান ক্ষয়ক্ষতি পরিমান ১ লক্ষ, ২০ হাজার টাকা, ইউসুফ  মিয়াজীর খাবার হোটেল ক্ষতির পরিমাণ ১ লক্ষ টাকা ও আবুল খায়েরের চা দোকান ক্ষতির পরিমাণ ১ লক্ষ ৫০ হাজার টাকাসহ প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। ৩১ জুলাই সকালে উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী ঘটনা স্থল  পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে সান্তনা দেন ও স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, এমপি মহোদয় এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করার আশ্বাস প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ জানান অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে আমি অবগত হয়েছি এবং স্থানীয় চেয়ারম্যানকে গ্রস্থদের তালিকা দেওয়ার জন্য বলেছি। ক্ষতিগ্রস্থদের সহযোগীতায় করার আশ্বাস প্রদান করেন।


এই বিভাগের আরও খবর