শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

বঙ্গবন্ধু ছিলেন সারাবিশ্বের শোষিত মানুষের নেতা ——শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

reporter / ৩৮৬ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

বিশেষ প্রতিনিধিঃ
 আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতা নন, বঙ্গবন্ধু ছিলেন সারাবিশ্বের শোষিত মানুষের নেতা। বঙ্গবন্ধু ছিলেন জাতীয় মানের নেতা। পরাজিত শক্তি জাতীয় মানের নেতাকে দেখেও ভয় পেতেন।
সোমবার (১৫ আগস্ট) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আজকে জ্বালানি নিরাপত্তার কথা বলি আর যাই বলি, বঙ্গবন্ধু সবকিছুই আমাদের জন্যে করে গিয়েছিলেন। বঙ্গবন্ধু শোষণনের হাত থেকে আমাদের মুক্তি দিয়ে গিয়েছিলেন। দেশকে গড়ে তোলার ক্ষেত্রে যা যা করার দরকার তাই-ই করে দিয়ে গিয়েছিলেন। যুদ্ধবিধ্বস্ত দেশের জন্যে তিনি সকল দলের সমন্বয়ে সরকার গঠন করেছিলেন। তিনি যত ব্যবস্থা করে দিয়েছিলেন তার সুফল আজ আমরা পাচ্ছি। ২১ বছরের বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চেয়েছিলো এদেশের দুসররা। তারা চেয়েছিলো মুজিব রক্তের এতটুকু অংশও যেন না থাকে।
তিনি বলেন, আজকে বৈশিক একটি সমস্যা চলছে। কোভিড থেকে বেরিয়ে আসার পথে বৈশি^ক যুদ্ধের ফলে সারাবিশ্বে জ্বালানি ও খাদ্যের সঙ্কট চলছে। বিশ্বের পরিস্থিতির সাথে খাপ খাইয়ে আমাদেরও চলতে হবে। তবুও আমাদের অর্থনীতি অবস্থা এখন অনেক ভালো আছে। প্রতিবার নির্বাচনগুলো আসলেই একটি ষড়যন্ত্র শুরু হয়। এরা চিরজীবনই ষড়যন্ত্রকারী।
দীপু মনি বলেন, যদিও বলায় হয়, জেনারেল জিয়া মুক্তিযোদ্ধা ছিলেন। যদি তাই হবে এবং তিনি যদি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতেন, তাহলে মুক্তিযুদ্ধের এবং আমাদের প্রাণের স্লোগান যে স্লোগান দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি এত রক্তের বিনিময়ে সে জয় বাংলা তিনি নিষিদ্ধ করতেন না। বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করা হত না। ৭ মার্চের যে অবস্মরনীয় ভাষণ দিয়ে জাতি ও রাষ্ট্রের জন্ম হয়েছে, পৃথিবীতে অন্যান্য উদাহরণ সৃষ্টি করেছে সে ভাষণ নিষিদ্ধ হত না। বাংলাদেশ বেতার, রেডিও বাংলাদেশ হত না। এমনকি তারা জাতীয় সংগীতকেও পরিবর্তন করার চেষ্টা চালিয়েছিল।
মন্ত্রী বলেন, আমরা দেখেছি কি করে স্বাধীনতার চেতনাকে একে একে ভুলন্ঠিত করা হয়েছে। ধর্মভিত্তিক অপরাজনীতিকে আমাদের রাজনীতিতে ফিরিয়ে আনা হয়েছে। যুদ্ধাপরাধীদের রাজনীতিতে পুনর্বাসিত করা হয়েছে। তাই নয়, যারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, তাদেরকে এনে নাগরিকত্ব দেয়া হয়েছে। তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদেরকে যারা ক্ষমতায় বসায়, তারা আর যাই হউক, স্বাধীনতার পক্ষের মানুষ হতে পারে না। আমাদের শহীদের রক্তের অবমাননা ও বেঈমানী করে তারা এই কাজগুলো করেছে। একই সাথে তারা ২১ বছর বঙ্গবন্ধু ও তার পরিবারকে নিয়ে জঘন্য অপপ্রচার করেছে।
চাঁদপুরের জেলা প্রশাসক  কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার  মো. মিলন মাহমুদ, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পিবিআই পুলিশ সুপার খন্দকার নূর রেজওয়ানা পারভিন।
দৈনিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, পৌর মেয়র মো. জিল্লুর রহমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার প্রমূখ।


এই বিভাগের আরও খবর