শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

জেলা পরিষদের আয়োজনে জাতির জনকের শাহাদাত বার্ষিকীতে আলোচনা ও দোয়া

reporter / ২৬৬ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ জা‌তির পিতা বঙ্গবন্ধু ‌শেখ মু‌জিবুর রহমা‌নের ৪৭তম শাহাদাৎ বা‌র্ষিকী উপল‌ক্ষে জেলা প‌রিষ‌দের আ‌য়োজ‌নে আ‌লোচনা সভা ও দোয়া অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।সোমবার ১৫ আগষ্ট দুপু‌রে জেলা প‌রিষ‌দের মিলনায়ত‌নে জেলা প‌রিষ‌দের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমা‌নের সভাপ‌তিত্বে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি না‌ছির উ‌দ্দিন আহ‌মেদ। এসময় তি‌নি ব‌লেন, মাত্র নয়মা‌সে সং‌বিধান রচনা ক‌রে‌ছেন বঙ্গবন্ধু। প্রশাসন ছিল না, প্রতিরক্ষা বা‌হিনী ও পুলিশ বা‌হিনী ছিল না। বঙ্গবন্ধু মাত্র সা‌ড়ে তিন বছ‌রে দেশ‌কে বিশ্ব দরবা‌রে স্বাধীন দেশ হি‌সে‌বে দাড় ক‌রি‌য়ে‌ছেন।
তি‌নি আরও ব‌লেন, বঙ্গবন্ধুকে হত‌্যার মাধ‌্যমে স্বাধীন বাংলা‌দেশ‌কে আবারও পরাধীন কর‌তে চে‌য়ে‌ছিল প‌কিস্তানী দোসররা। বঙ্গবন্ধুর খু‌নের মাস্টার মাইন্ড  জিয়াউর রহমান। জিয়া খু‌নের সাথে জ‌ড়িত ব‌লেই ই‌নডেমিনিটি অধ‌্যা‌দেশ জারি করে‌ছেন। জিয়াউর রহমান জামায়াতকে পৃষ্ঠ‌পোষকতা দি‌য়ে ছি‌লেন আর ওনার স্ত্রী খা‌লেদা জিয়া মু‌ক্তি‌যু‌দ্ধ বি‌রোধী‌দের মন্ত্রী বা‌নি‌য়ে গা‌ড়ি‌তে জাতীয় পতাকা তু‌লে দেন।
শেখ হাসিনার নেতৃ‌ত্বে দীর্ঘ সম‌য় সরকা‌রের উন্নয়‌নের কথা তু‌লে ধ‌রে ব‌লেন,
আজ আওয়ামী লী‌গের নেতৃ‌ত্বের কার‌নেই দে‌শের মানুষ না খে‌য়ে থাকে না। দে‌শের মানু‌ষের মাথা‌পিছু আয়সহ সকল কিছুই বে‌ড়ে‌ছে।
অনুষ্ঠানে প্রধান আ‌লোচকের বক্তব‌্য রা‌খেন জেলা প‌রিষ‌দের প্রশাসক ওচমান গ‌ণি পাটওয়ারীর, প্রধান বক্তা জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি আব্দুর রব ভূঁইয়া, সা‌বেক উপজেলা চেয়ারম‌্যান মঞ্জুর আহ‌মেদ, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সাবেক সদস‌্য অ‌্যাড‌ভোকেট জ‌সিম উ‌দ্দিন পাটওয়ারী, জেলা যুবলী‌গের যুগ্ম আহবায়ক আবু পাটওয়ারী, জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি পার‌ভেজ ক‌রিম বাবু।
অনুুষ্ঠান প‌রিচালনা ক‌রেন জেলা প‌রিষ‌দের প্রশাস‌নিক কর্মকর্তা ম‌হিউ‌দ্দিন রা‌সে‌ল।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন করা সান আনি পাটোয়ারীর বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আলিউর রহমান।


এই বিভাগের আরও খবর