শিরোনাম:
দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

শাহরাস্তিতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে আলোচনা সভায় দলের ভেতরে একদল মুনাফেক বেঈমান বিশ্বাসঘাতক রয়েছে দলের ভিতর থেকে দলের ক্ষতি করছে ——মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

reporter / ৩৭৫ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

শাহরাস্তি প্রতিনিধিঃ
মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেছেন দলের ভেতরে একদল মুনাফেক বেঈমান বিশ্বাসঘাতকরা দলের ভিতর থেকে দলের ক্ষতি করছে।
ব্যক্তি স্বার্থে দলের ভেতরে কিছু লোক বিভক্তি সৃষ্টি করছে, নতুন প্রজন্মকে তাদের বিষয়ে অবশ্যই সতর্ক হতে হবে।

১৫ আগস্ট সকালে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অীতথির বক্তব্যে মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম বলেন, ১৯৭৫ সালেও কিছু লোক আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে বসে ছিল তাদের সহযোগিতায় দেশী ও বিদেশী ষড়যন্ত্রের সাথে তারা মিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করেছে।
তিনি বলেন, ৭৫ পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা একটি দূর্বসহ সময় পার করছে। প্রায় ২২ বছর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে।

তিনি বলেন, আওয়ামী লীগে বিভক্তি সৃষ্টি করার জন্য আওয়ামী লীগের ভেতরে কিছু লোক বসে আছে। তারা আওয়ামী লীগের ক্ষতি করার চেষ্টা করছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলীয় মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। মূলতঃ তারা অন্য দলের এজেন্ডা বাস্তবায়ন করছে। তারা দল থেকে নিজেরা ফায়দা লুটছে। নতুনপ্রন্মকে তাদের দিক থেকে সাবধান থাকতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ারের পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য, শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইলিয়াস মিন্টু, পৌর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জাহানারা ইমামসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি /সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি /সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত শোক সভায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন শাহ সাহেব জামে মসজিদের খতিব মুফতি মাওঃ মোঃ সলিমুল্লাহ।


এই বিভাগের আরও খবর