শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে পুকুরের পানিতে বিদ্যুতায়িত হয়ে ১ বৃদ্ধার মৃত্যু

reporter / ৩৬৫ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারীঃ

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা গ্রামে পানিতেপড়ে থাকা পল্লী বিদ্যুতের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে  হারিছা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬) আগস্ট সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারিছা বেগম ওই গ্রামের মোফাজ্জল হোসেন’র স্ত্রী।
জানা গেছে, সকালে হারিছা বেগম ঘুম থেকে উঠে প্রতিদিনের ন্যায় হাটার সময় বাড়ির পাশের পুকুরে মাছ ভাসতে দেখে পুকুরে নামে। এসময় পল্লী বিদ্যুতের তারের ছেড়া অংশ পানিতে পড়ে থাকায় তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। পরবর্তিতে স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে।
বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, পল্লী বিদ্যুতের এমন অব্যস্থাপনার কারনেই মৃত্যুর ঘটনা ঘটেছে। বেশ কয়েকদিন যাবত পল্লী বিদ্যুতের তার এলো-মেলো পুকুরের উপর পড়ে থাকতে দেখে পল্লী বিদ্যুতের লোকজনে জানানো হলেওকোনো ব্যবস্থা নেয়নি।
এদিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পল্লী বিদ্যুতের কর্মীরা উক্ত স্থানে তাদের রক্ষনা বেক্ষনার কাজ করছে।
বিষয়টি নিয়ে চাঁদপুর পল্লী বিদুৎ সমিতি-২ এর ফরিদগঞ্জ জোনাল অফিসের পরিচালক প্রকৌশলী কামাল হোসেন’র সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, বিষয়টি নিয়ে  আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে


এই বিভাগের আরও খবর