শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

reporter / ৪০৭ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারীঃ
২০০৫ সালে একযোগে দেশের ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুবলীগের সাংগঠনিক কার্যালয় থেকে বুধবার (১৭ আহস্ট) সকাল সাড়ে ১১ টায় বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে এসে পথ সমাবেশে মিলিত হয়।
উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন বলেন, সারা দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদকে ছড়িয়ে দেওয়ার জন্যই বিএনপি ও জামাতের যোগসাজশে একযোগে ২০০৫ সালে ৬৩ জেলায় সিরিজ বোমা হামলা চালিয়েছিল নিষিদ্ধ ঘোষিত জেএমবি। কিন্তু বর্তমান সরকার সকল ষড়যন্ত্র নস্যাৎ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে সন্ত্রাস ও জঙ্গিদের নির্মূল করে দেশ আজ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।
এসময় যুবলীগনেতা শাহপরান, জহির হোসেন, রায়হান,সোহেল হোসেন, এমরান হোসেনসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্য: ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন।


এই বিভাগের আরও খবর