শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ফরিদগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা ও সামাজিক সংগঠন প্রজ্জ্বলন এর কার্য নির্বাহী কমিটি গঠন

reporter / ৪৩০ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

সভাপতি- খাদিজা তাসনীম ও সাধারণ সম্পাদক- শামীম হাসান

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ

ছিন্নমূল শিশুদের মাঝে শিক্ষার আলো ছাড়ানো ,স্বেচ্ছাসেবী ও সামাজিক কাজে নিয়োজিত ফরিদগঞ্জে অসহায় শিশুদের বন্ধনে পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা ও সামাজিক সংগঠন প্রজ্জ্বলন এর নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

১৮ আগষ্ট (বৃহস্পতিবার) সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় খাদিজা তাসনীম কে সভাপতি ও শামীম হাসান কে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরেরর জন্য ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

প্রজ্জ্বলন এর কার্য নির্বাহী কমিটির (২০২২-২৩) এর অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি- তৌহিদুর রহমান রণি, সাংগঠনিক সম্পাদক- সাকিব আহমেদ, অর্থ সম্পাদক- জাহিদুল ইসলাম রাসেল, দপ্তর সম্পাদক- মাহবুব হোসেন, প্রচার সম্পাদক- সানজিদা আক্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক- তাহসিন মিলন, নির্বাহী সদস্য- লাভলী আক্তার, নির্বাহী সদস্য- পিয়াস চন্দ্র দাস, নির্বাহী সদস্য- রেদোয়ান খান।

উল্লেখ্য, ২০২১ সালে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ৪ জন স্বেচ্ছাসেবক সংগঠনটির কার্যক্রম শুরু হয়। শুরুর দিকে সেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে অসহায়, ছিন্নমূল শিশুকে খুঁজে বের করেন। ১৬ জন সুবিধাবঞ্চিত শিশুকে দিয়ে শুরু হয় প্রথম সাপ্তাহিক পাঠদান কর্মসূচি। পাঠাদান শেষে বাচ্চাদের উৎসাহের জন্য দেওয়া হয় নাস্তা। শিক্ষক প্রতিনিধিদের দেওয়া মাসিক চাঁদায় চলছে সংগঠনটির কার্যক্রম। ২০২১ সাল থেকে এখন পর্যন্ত ২০ জন শিক্ষক প্রতিনিধি সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ৬৫ জন শিক্ষার্থীদের সাপ্তাহিক পাঠদানেট পাশাপাশি তাদের পৰয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণে করে আসছে। একই সাথে বিভিন্ন দরিদ্র শিক্ষার্থীদের একবছরের শিক্ষা উপকরণ দিয়ে আসছে এবং তৃনমূল পর্যায়ে যারা সত্যিকারের সুবিধাবঞ্চিত, তাদেরই সহায়তা করছে।’ শুধু শিক্ষা উপকরণই নয়, তাদের কে শীতবস্ত্র বিতরণ এবং ঈদ উপহার বিতরণ করা যাতে করে তাদের ঈদের আনন্দটুকু পরিপূর্ণ থাকে। সুবিধাবঞ্চিত শিশুদের সহযোগিতার পাশাপাশি সংগঠনটি কাজ করছে রক্তদান নিয়ে। বিভিন্ন সময়ে স্কুল,কলেজ ও উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সুবিধার্থে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় করে আসছে সংগঠনটির সদস্যরা। মূমুর্ষ রোগীকে রক্তদান সহ নানান সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটির পক্ষ থেকে।


এই বিভাগের আরও খবর