শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে গাঁজাসহ দুইজন আটক

reporter / ৩৬৪ ভিউ
আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারীঃ
চাঁদপুর ফরিদগঞ্জে পৃথক অভিযানে দুই কেজি গাঁজা জব্দ করা হয়েছে। মাদক ব্যবসার অভিযোগে নুর মোহাম্মদ প্রকাশে নুরু (৪৮) ও মোসা. তাসলিমা বেগম (২৮) কে আটক করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। আটককৃত নুর উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। অপর আসামী তাসলিমা বেগম একই এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। আটককৃরা দীর্ঘদিন যাবৎ মাদকের সাথে জড়িত বলে নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ সূত্রে জানাগেছে, গোপণ সংবাদের খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন’র নির্দেশে উপ-পরিদর্শক বরকত উল্যাহ’র নেতৃত্বে একদল পুলিশ রবিবার দিবাগত গভীর রাতে গাব্দেরগাঁও ভোট স্কুল এলাকায় অভিযান পরিচালনা করে নুর মোহাম্মদ নুরুকে আটক করে। এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
একই রাতে উপ-পরিদর্শক মো. একরামুল হক’র নেতৃত্বে একদল পুলিশ এই ইউনিয়নের সরদার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাসলিমাকে আটক করে। এসময় তার কাছথেকেও এক কেজি গাঁজা জব্দ করা হয়।
আটককৃত দু’জনই দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত বলে জানিয়েছে স্থানীয় সচেতন মানুষজন।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, তাদের দু’জনের বিরুদ্ধে সোমবার (২২ আগস্ট) মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর