শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

দ্রব্যমূল্যের ও জ্বালানী তেল বৃ‌দ্ধির প্রতিবাদে খেলাফত মজলিসের মানববন্ধন অনুষ্ঠিত

reporter / ৩২৬ ভিউ
আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

মো মুছা তপদারঃ  খেলাফত মজলিস, চাঁদপুর শহর শাখার উদ্দোগে জ্বালানী তেল ও দ্রব্যের অসহনীয় বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করা হয় ।  ২৫ আগস্ট  শুক্রবার চাঁদপুর শহরের কালীবাড়ি বাইতুল আমীন  সম্মুখে প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি সুলতান আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন সিদ্দিকী।
অন্যান্যর মধ্যে আরো ও বক্তব্য রাখেন জেলা সভাপতি মাওলানা হাবীবুর রহমান, নিৰ্বাহী সভাপতি তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা এস এম আনোয়ারুল করীম, ফারুক মুহাম্মদ নোয়াইম, আবুল কালাম আযাদ। নেতৃবৃন্দের  মধ্যে উপস্থিত ছিলেন মাও ইয়াছিন, মনির হোসাইন, মাওলানা কবির আহমদ, জেলা ছাত্র মজলিসের সভাপতি সাইফুদ্দিন আহমদ, মাওলানা রফিকুল ইসলাম, আবু বকর খান , মাওলানা মিজানুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, রাতের আধারে সরকার পরিকল্পিত ভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। এর প্রভাবে নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে চলে গেছে।  অবিলম্বে তেলের দাম কমাতে হবে। মন্ত্রীদের লাগামহীন বক্তব্য প্রমাণ করে তারা সব কিছুতেই বেসামাল হয়ে গিয়েছে। বিশ্ব বাজারের অজুহাতে দাম বাড়ালেও বৰ্তমানে বিশ্ব বাজারে তেলের দাম কমছে। তাই এই সমস্ত অজুহাত গ্রহণযোগ্য নয়। সাধারণ মানুষ আজকে দিশেহারা  হয়ে যাচ্ছে,  কোনো দায়িত্বশীল সরকার এরকম অবস্থায় চলতে পারে না। অবিলম্বে যে কোনো মূল্যে ভতু্ৰ্কি দিয়ে হলে ও  দ্রব্যমূল্যের কমাতে হবে। এতে এ সরকার   ব্যৰ্থ হলে আন্দোলনের মাধ্যমে  পদচ্যুত করে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা হবে।


এই বিভাগের আরও খবর