শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব পাইলট বালিকা উবিতে শৃঙ্খলা ভঙ্গ করায় ৪ ছাত্রীকে সাময়িকভাবে বরখাস্ত

reporter / ৩৬৭ ভিউ
আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
 চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির চার ছাত্রীকে শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
গত বুধবার সন্ধ্যায় বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকদের যৌথ সভায় বহিষ্কারের ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
২৫ আগষ্ট  সকালে ওই ছাত্রীদের অভিভাবকের কাছে এ-সংক্রান্ত নোটিস পৌঁছানো হয়। বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক ওই ছাত্রীদের বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।
বিদ্যালয়টির কার্যালয় ও একাধিক শিক্ষক সূত্র জানায়, সাময়িকভাবে বহিষ্কৃত নবম শ্রেণির চার ছাত্রী হলেন রোজিনা আক্তার, তানজিলা আক্তার, মিম আক্তার ও রূপনা আক্তার। তাদের বাড়ি উপজেলা সদর ও আশপাশের এলাকায়।
ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মনির হোসেন বলেন, গত কয়েক দিন ধরে সরকারি নিয়ম অমান্য করে তাঁর বিদ্যালয়ের ওই চার ছাত্রী শ্রেণিকক্ষে শিক্ষকদের পাঠদানের সময় গোপনে মুঠোফোন ব্যবহার করে আসছে। এছাড়া, তারা বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশের পরিপন্থি কিছু কর্মকান্ডের সঙ্গেও জড়িত। তাদের কারণে বিদ্যালয়টির শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং তাদের দেখাদেখি অন্যান্য শিক্ষার্থীরাও বিপথগামী হচ্ছে। এসব কারণে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকদের যৌথ সিদ্ধান্তে তাদের আজ বৃহস্পতিবার থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সদস্য আল মহসিন প্রধান বলেন, আচরণগত পরিবর্তন হলে ওই শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে। তবে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বহিষ্কারের সিদ্ধান্ত বহাল থাকবে। তিনি আরও বলেন, বিদ্যালয়ে মুঠোফোন ব্যবহারের বিষয়ে এবং নিয়ম কানুন মেনে চলতে অন্যান্য শিক্ষার্থীদেরও এ ব্যাপারে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত ছাত্রী রোজিনা আক্তার ও তানজিলা আক্তার বলেন, তারা বিদ্যালয়ের এ সিদ্ধান্ত মেনে নিয়েছেন। এরপর থেকে এ রকম কাজ আর করবেন না।


এই বিভাগের আরও খবর