শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

মতলবের কাচিয়ারা স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক সড়ক দূর্ঘটনায় নিহত

reporter / ৩০১ ভিউ
আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

 মতলব দক্ষিণ প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কাচিয়ারা স্কুল এন্ড কলেজের  সহকারী প্রধান শিক্ষক  নাসির উদ্দীন(৬৫) গত ২৬ আগস্ট  সন্ধ্যায়  গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। শনিবার সকাল ৭টায়  কাচিয়ারা স্কুল এন্ড কলেজ মাঠে ওই শিক্ষকের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের বাড়ী মতলব উত্তর উপজেলার রাড়ীকান্দীতে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কাচিয়ারা স্কুল এন্ড কলেজ এবং গৌরীপুর এলাকাবাসী সূত্রে জানা গেছে, সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দীন সন্ধার কিছুক্ষণ আগে গৌরীপুর রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা মেরে চলে যায়।সাথে সাথে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গৌরীপুর সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করানো হলে সেখানকার চিকিৎসা কর্মকর্তা তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শিক্ষকের স্বজনরা তাকে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করালে  ওইদিন  রাত সাড়ে এগারোটায় চিকিৎসাধীন অবস্থায়  তিনি মৃত্যুবরণ করেন।তার মৃত্যুতে কাচিয়ারা স্কুল ও কলেজের শিক্ষক,অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকারবাসীর মাঝে শোকের মাতম নেমে আসে।তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।


এই বিভাগের আরও খবর