শিরোনাম:
ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা বিচার চাইতে গিয়ে উল্টো যৌতুক মামলায় কুয়েত প্রবাসী, লুটপাটের অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছেংগারচর পৌর বিএনপির মিছিল চাঁদপুর জেলা প্রশাসন থেকে চাঁদপুর প্রেস ক্লাবে কম্পিউটার সামগ্রী প্রদান মতলব উত্তরে কাসেমিয়া ইসলামী ঐক্য পরিষদের ইসলাহি মাহফিল সম্পন্ন মতলব উত্তরে ধনাগোদা নদীর ওপর ৩৫০ মিটার সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন প্রত্যেক মুসলমানের জীবনে ঈমান ও আকিদার গুরুত্ব অপরিসীম

মতলব পৌরসভার কাজ নিয়ে মেয়র -কাউন্সিলরদের দ্বন্ধ হামলার শিকার ২ জন

reporter / ৪১১ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ  মতলব পৌরসভার কাজ নিয়ে নিয়ে মেয়র ও কাউন্সিলরদের মধ্যে দিন দিন দুরত্ব এবং দ্বন্ধ বেড়েই চলছে। এ নিয়ে গত কয়েকদিন দিন পূর্বে   একটি মাসিক মিটিং বর্জন করেছেন কাউন্সিলরগন।সে রেশ কাটতে না কাটতেই  উপজেলা পরিষদ মিলনায়তনে মঁঙ্গলবার  নগর উন্নয়ন কমিটির সভায় হট্টগোল এবং মারামারির ঘটনা ঘটেছে। এতে নগর কমিটির সদস্য ও মতলব পৌরসভার মেয়রের একনিষ্ঠ  ব্যক্তি সুকুমার ঘোষ ও মঈন নামের একজন হামলার শিকার হয়। আবুল বাসার পারভেজ মিয়াজী ও সারোয়ার সরকার লিখনসহ ৪/৫ জন কাউন্সিলের অভিযোগ করে বলেন, মেয়র আওলাদ হোসেন লিটন পৌরসভার  উন্নয়নের নাম করে নিজের খামখেয়ালিমত কাজ কাজ করে আসছেন।এছাড়া নগর উন্নয়নের  নামে নিজস্ব লোক দিয়ে কমিটি করা হয়। কাউন্সিলরদের দেয়া প্রকল্পের প্রতি গুরুত্ব না দিয়ে মেয়র নিজের পছন্দমত প্রকল্পের গুরুত্ব দিয়ে কাজ করে আসছেন। কাউন্সিলর  আবুল বাশার পারভেজ আরো বলেন,গত একবছর আগে রাস্তার কাজ করা হয়েছে এবং যার জামানত এখনো উঠানো হয়নি ওইসব রাস্তার নাম তালিকা জমা দিয়েছেন মেয়র।তন্মোধ্যে মতলব পৌরসভার ৩ ও ৬ নং ওয়ার্ডে রয়েছে ওই তালিকা।পৌরসভার একজন মহিলা কাউন্সিলর বলেন,আমরা ৩টি ওয়ার্ডের প্রতিনিধিত্ব করি।জনগনের  আমাদের নিকট অনেক অনেক চাহিদা।কিন্তু মেয়রের স্বার্থ ছাড়া কিছুই করেন না।আমাদের চাহিদা মোতাবেক ১ ০%  কাজও মেয়র দেয়না। এব্যপারে মেয়র আওলাদ হোসেন লিটন বলেন,নিয়ম মোতাবেক সব ওয়ার্ডে কাজ করা হয় কিছু সংখ্যক কাউন্সিলর নিযমের বেশী চাওয়া আমাদের মধ্যে দ্বন্দ্ব হয়।


এই বিভাগের আরও খবর