শিরোনাম:
দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

শাহরাস্তিতে ভোক্তা অধিকারের অভিযান: ৩ ব্যবসায়ীকে জরিমানা

reporter / ৩৭৭ ভিউ
আপডেট : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

রাফিউ হাসান হামজাঃ বাজারে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি ও অনিয়ম ঠেকাতে সারাদেশে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারই ধারাবাহিকতায় চাঁদপুরের শাহরাস্তিতে ১১ সেপ্টেম্বর রোজ রবিবার অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তর।
বেশি দামে বিক্রি, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না থাকা, অবৈধভাবে মজুদসহ নানা অভিযোগে এসব জরিমানা করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক নির্দেশনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন। অভিযানে ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত কারণে ০৩ টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়েছে।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াকরণের দায়ে এবং ওজনে কারচুপির দায়ে আমানিয়া হোটেলকে  ২০,০০০/- জরিমানা করা হয়েছে। মূল্য তালিকা না থাকায় পাটোয়ারী স্টোরকে ১০,০০০ /- এবং সোনালী টী হাউজকে ২,০০০/- জরিমানা করা হয়। সর্বমোট ৩ টি প্রতিষ্ঠানকে  ৩২,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে শাহরাস্তি থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করেন।
এছাড়াও সকল পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয় এবং ভোক্তার অধিকার সম্পর্কিত লিফলেট বিতরণ করে ভোক্তাদেরকে সচেতন করা হয়েছে।
চাঁদপুরের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, সর্বমোট ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক ঊর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তরের অভিযান চলবে। বাজার তদারকির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভোক্তা অধিকারের এ কর্মকর্তা জানান।


এই বিভাগের আরও খবর