শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

হাইমচরে বীর মুক্তিযোদ্ধা জয়দল আখন্দ এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

reporter / ২৮২ ভিউ
আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

মোঃ আলমগীর হোসেনঃ
হাইমচর উপজেলার জাতীয় পার্টির সভাপতি ও ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের সাবেক সফল, প্রবীন রাজনৈতিকবীদ  আলহাজ্ব জয়দল আখন্দ এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার ১৬ সেপ্টেম্বর রাত ২ঃ১০ মিনিটে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন।
দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদ মাঠে জানাজা শেষে গার্ড অব অর্নার দেয়া হয়।
হাইমচর উপজেলা সহকারি ভূমি কমিশনার আব্দুল্লাহ আল ফয়সাল এর নেতৃত্বে  হাইমচর থানা পুলিশের একটি চৌকশ দল তাঁকে এ গার্ড অব অর্নার প্রদান করেন।
এর আগে জানাজার নামাযে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জয়দল আখন্দ এর ছোট ছেলে মো. মোশারফ হোসেন আখন
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ বাশার, হুমায়ুন পাটওয়ারী,  সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সদস্য জি এম আতিকুর রহমান সুমন, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মোঃ খুরশিদ আলম, বীর মুক্তিযোদ্ধা বারেক বকাউল, ডেপুটি কমান্ডার হাফিজ পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী ,   উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক, দক্ষিণ আলগী ইউপি চেয়ারম্যান, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল জলিল মাস্টার, নীলকমল উবির শিক্ষক, মাও, আবু ইউসুফ, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মাস্টার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান বেগ, সাবেক ছাত্র নেতা ফখরুল উদ্দিন আলী আহমেদ, দক্ষিণ আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহম্মেদ আলী রাজা পাটওয়ারী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সিরাজুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (লিটন) ইউপি সচিব মোহাম্মদ জসিম উদ্দিন রনি, বিল্লাল হোসেন, চান্দ্রা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের
বিশিষ্ট সমাজ সেবক মোঃ খোরশেদ আলম মিন্টু প্রমুখ।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সকল শ্রেনী পেশার মানুষ
জানাজায় অংশগ্রহন করেন,
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জয়দল আখন্দ তার বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি  রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছে ৮৫ বছর ,  স্ত্রী ও ২ পুত্র ৫ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। পরে  নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মরহুমের জানাজার নামাযের ইমামতি করেন আলগী বাজার সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান ফারুকী।


এই বিভাগের আরও খবর