শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

রূপগঞ্জে ভুমিদস্যুতার বিরুদ্ধে এলাকাবাসির মানববন্ধন

reporter / ২৯৯ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ ভুমিদস্যুতার প্রতিবাদে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের দক্ষিণবাগ গ্রামের লোকজন । ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 মানববন্ধনে উপস্থিত হয়ে দক্ষিণবাগ গ্রামের বাসিন্দা মোতালিব মাস্টারের ছেলে রিপন অভিযোগ করে তার বক্তব্যে বলেন, একই গ্রামের বাসুর ছেলে ভুমিদস্যু রাশেদুল ইসলাম রাসেলসহ স্থানীয় সন্ত্রাসীরা তাদের সমবায় ভিত্তিক একাধিক মাছের ঘের থেকে চাঁদা দাবী করে আসছে। শুধু তাই নয়, চাঁদা না দেয়ায় জমি না কিনেই দলবল নিয়ে দখলে যায়। তাতে বাঁধা দিলে মামলা দিয়ে হয়রানী করে। একই গ্রামের অপর বাসিন্দা আনোয়ারের ছেলে    আজিজুল অভিযোগ করে বলেন, রাসেলের অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বললেই প্রথমে বাড়ি ঘরে হামলা দেয়,নিরীহদের মামলা দিয়ে হয়রানী করে। এমনকী তার পরিবারের লোকজনের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করে থাকে।
এসময় গ্রামের হাজারো নারী পুরুষ মানববন্ধনে অংশ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন।
এসব অভিযোগ বিষয়ে জানতে চাইলে রাশেদুল ইসলাম রাসেল বলেন, আমার বান্ধবী একখন্ড জমি ক্রয় করেও তার জমিতে যেতে পারেনা। এ বিষয়ে তার পক্ষে প্রতিবাদ করার আমার বিরুদ্ধে মানববন্ধন করেছে তারা। আমি ভুমিদস্যু নই।


এই বিভাগের আরও খবর