শিরোনাম:
চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের মতলব দক্ষিণে দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত

সোনারগাঁওয়ে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ) স্বাগত র‍্যালী

reporter / ৪০১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

ইসতিয়াক জামান নাফিজ:
মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আলহাসানী মাইজভান্ডারী নির্দেশে আঞ্জুমান রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া এবং  মইনীয়া যুব ফোরামের উদ্যোগে ৩ অক্টোবর সোমবার সকালে সোনারগাঁও থানা প্রাঙ্গণ থেকে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ) স্বাগত র‍্যালী শুরু হয়ে সোনারগাঁও উপজেলা প্রাঙ্গনে  গিয়ে শেষ হয়।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে শত শত নবীরআশেক,প্রেমিক ,ব্যানার,ফেস্টুন, জাতীয় পতাকা, পাঁচ তারকা নিশানা ও সবুজ রঙের পতাকা নিয়ে  ওলামা মাশায়েখ, খলিফা বৃন্দ, আঞ্জুমান ও মইনীয়া যুব ফোরামের সদস্যরা জুলুশে অংশ নেন। এর আগে  উপজেলা অডিটোরিয়ামে  আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
  প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,মইনীয়া জাতীয় গণমাধ্যম ফোরাম কেন্দ্রীয আহ্বায়ক এবং ছেংগারচর পৌরসভার সহায়ক সদস্য খলিফা শাহ মোঃ কামরুজ্জামান হারুন।
মোনাজাত পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা মইনীয়া ওলামায়ে  মাশায়েখ ফোরামের সভাপতি খলিফা মাওলানা মমিনুল হক।
খলিফা শাহ মোঃ হানিফ মিয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক সাব্বির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ,মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় সহ-সভাপতি খলিফা শাহ মোঃ আবুল কাসেম, খলিফা শাহ মোঃ আব্দুল খালেক, খলিফা শাহ মোঃ রবিউল আউয়াল, সোনারগাঁও উপজেলা মইনীয়া যুব ফোরামের সভাপতি আবু সাঈদ মোহাম্মদ সালেক, শায়ের মোঃ রফিকুল ইসলাম, মুফতী জাকারীয়া হোসাইন, মাওলানা বেলায়ত হোসেন কাদেরী, মুফতী হোসাইন আল আমিন, মাওলানা ইমন হোসেন বাহারী, মাওলানা আতিকুর রহমান, মাওলানা নজরুল ইসলাম, হাফেজ কাউসার আহমেদ, সাংবাদিক কবির হোসেন সিপন, হাবিবুর রহমান প্রমুখ।


এই বিভাগের আরও খবর