ইলিশ রক্ষা অভিযান: নৌ পুলিশের ওপর হামলা আহত
স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুরের মেঘনায় মা ইলিশ রক্ষার অভিযানে যাওয়া নৌ পুলিশে উপর হামলার ঘটনা ঘটেছে। পুলিশ সদস্যরা জানিয়েছেন, নিষেধাজ্ঞা না মেনে মাছ ধরার প্রস্তুতি নেয়া আমাদের উপস্থিতি ঢের করতে পেরেই জেলেরা এই হামলা চালিয়েছে। এতে নৌ পুলিশের এক সদস্য গুরুতর আহত হয়েছেন।
সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সফরমালি এলাকায় সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
এতে আমাদের একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পদ্মা-মেঘনায় ইলিশ সংরক্ষণ অভিযানে সফরমালি এলাকায় যায় আমাদের পুলিশ সদস্যরা, তাদের উপস্থিতি টের পেয়ে জেলেরা জালের ইটের চাক্কি ছুড়তে শুরু করে। এতে আহত হন নৌ পুলিশ নায়েক হাসান মিয়া। তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পাঠানো হয় ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে।
ওসি আরও জানান, এ ঘটনায় অজ্ঞাত পরিচয় ৫০ জেলেকে আসামি করে নিয়মিত মামলা করেছে পুলিশ।
জেলা নৌ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, এই হামলায় আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মা ইলিশ রক্ষায় গত ৭ অক্টোবর মধ্যরাত থেকে শুরু হয়েছে পদ্মা-মেঘনায় মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার।