শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

হাইমচরে মা ইলিশ বিক্রীতে বাধা দেওয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার উপর হামলা

reporter / ২৮৭ ভিউ
আপডেট : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ
হাইমচর উপজেলা ৬নং চরভৈরবী ইউনিয়নে মা ইলিশ বিক্রীতে বাধা দেওয়ায় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক শাহা মাঝির (৫৫) উপর হামলা হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) বিকাল ৫টা ৩০ মিনিটে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে পারা বগুলা এলাকায় এই ঘটনা ঘটে। পরে স্থানীয় এলাকাবাসী শাহ মাঝিকে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।
হাসপাতালে চিকিৎসাধীন শাহা মাঝি জানান, বিকালে আমি বাড়ি থেকে গরম বাজারের উদ্দেশ্য রওয়ানা হলে  কাদির মেম্বারের বাড়ির সামনে গেলে ইলিশ মাছ বিক্রি করতে দেখে বাঁধা দিলে চেয়ারম্যানের নেতৃত্বে পারবেজ হাওলাদার, কাদির হাওলাদার, আলমাছ, মমিন দালাল, আজিজ গোলদার সহ আট থেকে দশজন দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়।
এ বিষয়ে হামলাকারীদের বক্তব্য তাৎক্ষণিক পাওয়া যায়নি।
তবে এ বিষয়ে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশ্রাফ উদ্দিন বলেন, আমরা শাহা মাঝীর থেকে এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। যদি থানায় লিখিত অভিযোগ দেন তাহলে অবশ্যই আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিবো।


এই বিভাগের আরও খবর