শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলবে ডাকাতির ঘটনায় মামলা 

reporter / ৩৪৮ ভিউ
আপডেট : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২


 

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের মিরামা গ্রামে সোমবার গভীর রাতে ব্যবসায়ী ঘরে ডাকাতির ঘটনায় গৃহমালিব ইসমাইল তালুকদার বাদী হয়ে আজ ৫ জানুয়ারি বুধবার থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ১৪/১৫জন আসামী করা হয়েছে।

জানা যায়, সোমবার রাত দুইটার দিকে ১৫/২০ জনের একদল মুখোশধারী ডাকাতদল মিরামা তালুকদার বাড়ির ইসমাইল তালুকদারের বাড়ির প্রধান গেইট কেটে বাড়িতে ঢুকে। পরে সংঘবদ্ধ ডাকাতদল থানা পুলিশের পরিচয় দিয়ে দরজা খুলে ঘরে প্রবেশ করে। ব্যবসায়ী ও তার স্ত্রী সন্তানকে অস্ত্রের মুখে বেঁধে আলমারি ভেঙ্গে স্বর্ণালংকার নগদ অর্থ কাপড়-চোপড় সহ ১২ লক্ষ টাকার মালামাল লুট করে। মুখোশধারী ডাকাতদের হামলায় বাড়ির মালিক ইসমাইল তালুকদার (৫৫), তার স্ত্রী ফাতেমা আক্তার বিউটি(৪৫) ছেলে বাধন (১৪) ও ববি(৫) আহত হয়েছে ।

ব্যবসায়ী ইসমাইল হোসেন তালুকদার বলেন, আমার বাড়ির ক্যাসিগেইটের তালা ভেঙ্গে ঘরে ঢুকে। আমাকে ও আমার স্ত্রী সন্তানকে বেধে এক কক্ষে আটকে রাখে। পরে অস্ত্রের মুখে মেরে ফেলার হুমকি দিয়ে চাবি নেয় ও ঘরের যা কিছু আছে সব লুটে নেয়। চাবি দিয়ে খুলতে না পেরে সবকিছু ভেঙে তছনছ করে চলে যায়।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, এ ঘটনায় অজ্ঞাত নামা ব্যক্তিদের আসামী করে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর