শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জ  উপজেলায় নির্বাচনী সহিংসতায়  আহত ২০

reporter / ৩৮৮ ভিউ
আপডেট : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারীঃ
ফরিদগঞ্জ  উপজেলার ইউপি নির্বাচনী সহিংসতায় প্রায় ২০ জন গুরতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
৫ জানুয়ারি বুধবার  দুপুরে চাঁদপুরের  ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচনী কেন্দ্রে ও  বিভিন্ন ওয়ার্ডে সহিংসতার  ঘটনা ঘটে।
আহতরা হলেন ফরিদগঞ্জ উপজেলার সেলিম মজুমদার (৩৯), নজরুল ইসলাম (৩৫), শিপন আহমেদ (২২), লিমা আক্তার (২৩), বাদল সরকার (৫০), রেহানা ইয়াসমিন (৪৪),  হেলাল মুন্সি (৫৫), আব্দুল মালেক (৪৫), নাসরিন আক্তার (২৫), শাহাদাত (১৬), মিজানুর রহমান (৪০), আনোয়ার হোসেন (৪০), সুমন (৩৫), আরিফ ভূঁইয়া (২৭) মনির হোসেন ভূঁইয়া (৩৫), গুলিবিদ্ধ সোহেল (৩৩), ও আলম (৩১) সহ আরো অনেকে কম বেশি আহত হয়েছেন।
এদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকলেও বাকীরা প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে চলে গেছে।
জানা যায়, ৫ জানুয়ারি বুধবার  সকাল আটটা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পঞ্চম ধাপের বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে  চাঁদপুরের ফরিদগঞ্জ,  উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্রে গুলোতে দলীয় প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের মাঝে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এসময় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে  ওই সময় প্রার্থীদের কর্মী-সমর্থকদের পাল্টাপাল্টি হামলা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ধাওয়া খেয়ে প্রায় অর্ধশত লোক কম বেশি আহত হন।
আহতদের মধ্যে প্রায় ২৫ থেকে ৩০ জন ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা নিলেও অনেকে স্থানীয় এলাকায় ও বিভিন্ন জায়গায় প্রাইভেটভাবে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন বলেও খবর পাওয়া গেছে।


এই বিভাগের আরও খবর