শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব দক্ষিণে শিক্ষক দিবস পালিত

reporter / ২৫৪ ভিউ
আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাবে
——বিএইচএম কবির আহমেদ
মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সরকারিভাবে সারাদেশের ন্যায় শিক্ষক দিবস পালিত হয়েছে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ বলেন, বিশ্বব্যাপী সব মানুষ একটাই কথা বলেন, শিক্ষাব্যবস্থার পরিবর্তন করতে পারেন শিক্ষকরাই। শিক্ষাক্ষেত্রে যে কোনো পরিবর্তন, অবশ্যই শিক্ষকদের দিয়ে শুরু করতে হবে। অর্থাৎ শিক্ষকের পরিবর্তন হলেই শিক্ষার্থীর পরিবর্তন হয়। আর তখনই শিক্ষার পরিবর্তন ঘটে। তিনি আরো বলেন, কর্মমুখী শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই আমাদের দেশে উন্নতি সম্ভব। পৃথিবীর অনেক দেশ কর্মমুখী শিক্ষার মাধ্যমে উন্নতির সর্বস্তরের পৌঁছেছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলেই শিক্ষকরা মূল্যায়িত হয়েছেন। এরই ধারাবাহিকতায় জাতীয়ভাবে শিক্ষক দিবস আনুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। শিক্ষক দিবসে সকল শিক্ষকদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে শিক্ষক দিবস পালিত হয়েছে। ২৭ অক্টোবর সকাল ৯টায় মতলব সরকারি ডিগ্রি কলেজ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি মতলবের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মতলব সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও অধ্যাপক মোশারফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, সহকারী শিক্ষা অফিসার সেলিনা আক্তার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলব দারুল উলুম ইসলামীয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আলাউদ্দিন মিয়া, নারায়ণপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোহলেউদ্দিন আহমেদ, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামল চন্দ্র দাস, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জেসমিন সুলতানা, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা হাসান আল মামুন।
এ সময় মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওঃ আবু বক্কর সিদ্দিকসহ সকল শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। পরে কলেজ মিলনায়তনে ফলদ গাছের চারা রোপন করা হয়।


এই বিভাগের আরও খবর