শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেসের নিচে ঝাঁপিয়ে পড়ে বৃদ্ধার আত্নহত্যা

reporter / ২৩৭ ভিউ
আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

মো: মুছা তপদারঃ
ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধা (৫০) নিহত হয়েছেন। শুক্রবার (২৮ অক্টোবর) চাঁদপুর-লাকসাম রেলপথের বঙ্গবন্ধু সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় মরদেহের সঙ্গে থাকা চারটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ। পরিচয়পত্র থেকে ধারণা করা হচ্ছে- ওই বৃদ্ধার নাম আলেয়া বেগম। তিনি শাহারাস্তি উপজেলার দৈলবাড়ি গ্রামের প্রধানীয়া বাড়ির হাবিবুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান, গত ২-৩দিন ধরে ওই নারীকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। তবে ঘটনার দিন চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে আসলে তিনি রাস্তার পাশ থেকে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরাদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে চাঁদপুর রেলওয়ে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।


এই বিভাগের আরও খবর